Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমের দাপটে পিছিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা, জারি নোটিস

সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

গরমের দাপটে পিছিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা, জারি নোটিস

গরমে পিছিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

শেষ আপডেট: 1 May 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো: গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সর্বকালীন রেকর্ড ভেঙে কলকাতার পারদ ছুঁয়েছিল ৪৩ ডিগ্রি! বুধবার বেলা বারোটা ১২টা বাজতেই ফের কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছল। কলকাতা ছাড়া বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুরও। এই অবস্থায় সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বুধবার নোটিস দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২ এবং ৪ মে বিএড, বিপিএড, বিএফএসসি, বিএসসি (অনার্স) কৃষিবিদ্যা, বিএড স্পেশাল, ডিওসিএ এবং তৃতীয় বর্ষের যে সব পরীক্ষা ছিল, সেগুলি প্রতিকূল আবহাওয়ার জন্য মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজেই ওই দু’টি তারিখের সব পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে। পরীক্ষাগুলি কবে নেওয়া হবে তা পরবর্তী নোটিসে জানিয়ে দেওয়া হবে। যদিও ৬ মে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়নি। 

অন্যদিকে, আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত কলেজগুলির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। একই পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও।

সংসদের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি চাইলে গরমের ছুটি বাড়াতে পারে বা বিকল্প হিসেবে অনলাইনে ক্লাস চালু করতে পারে।

দক্ষিণবঙ্গে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়েছে তাপপ্রবাহের দাপট। মে মাসের প্রথম সপ্তাহেও যে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার মিলবে না, তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় হাওয়া অফিস। আগামী ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গোটা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে অবশ্য রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


```