Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক মাদক পাচার চক্রে দোষী সাব্যস্ত প্রাক্তন কুস্তিগীর জগদীশ ভোলা

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন জাতীয় স্তরের কুস্তিগীর জগদীশ ভোলাকে দোষী সাব্যস্ত করল সিবিআই আদালত। ২০১৩ সালে অর্জুন পুরস্কারজয়ী এই কুস্তিগীরকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ।  সিবিআই জানিয়েছে, ইউরোপ, কানা

আন্তর্জাতিক মাদক পাচার চক্রে দোষী সাব্যস্ত প্রাক্তন কুস্তিগীর জগদীশ ভোলা

শেষ আপডেট: 13 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন জাতীয় স্তরের কুস্তিগীর জগদীশ ভোলাকে দোষী সাব্যস্ত করল সিবিআই আদালত। ২০১৩ সালে অর্জুন পুরস্কারজয়ী এই কুস্তিগীরকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ।  সিবিআই জানিয়েছে, ইউরোপ, কানাডা, মার্কিন যুক্তরাষ্টের নানা দেশগুলিতে ছড়িয়ে রয়েছে তাঁর মাদক চক্রের জাল। ছ’হাজার কোটি টাকার মাদক পাচার চক্র নিয়ে ২০১৩ সালে প্রথম হইচই শুরু হয় পঞ্জাবে। মাদক পাচারকারী হিসেবে নাম জড়ায় জাতীয় চ্যাম্পিয়ন বক্সার রাম সিংহের। তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জাতীয় স্তরের কুস্তিগীর জগদীশ ভোলা এবং প্রাক্তন এক পঞ্জাব পুলিশ কর্মীর নামও।  তদন্ত শুরু করে সিবিআই। জানা যায়, প্রায় ৭০০ কোটি টাকা মাদক পাচারের সঙ্গে জড়িত জগদীশ। ২০১২ সাল পর্যন্ত পঞ্জাব পুলিশের ডিএসপির পদে ছিলেন জগদীশ। মাদক চক্রে নাম জড়ানোর পর থেকে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরের বছরই জগদীশ-সহ ৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ। বিচার প্রক্রিয়া শুরু হয় মোহালির সিবিআই আদালতে। তদন্তকারীরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মূল পাণ্ডাই ছিলেন জগদীশ।  হিমাচল প্রদেশের নানা বেআইনি কারখানা থেকে কোটি কোটি টাকার সিন্থেটিক ড্রাগ চালান হত ইউরোপ ও মার্কিন মুলুকে।  

```