Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধে হাত-পা হারানো জওয়ানরা প্যারাঅলিম্পিকে খেলবেন! প্রশিক্ষণ দেবে ভারতীয় সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীতে যোগ্য সেনার সংখ্যা কম নয়। তবে, অনেক সময়ই যুদ্ধে আহত হয়ে দেশের জন্য লড়াই করার শক্তি হারান এই সেনারা। এবার তাঁদের জন্যই বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী (Indian army)। যে সৈন্যরা যুদ্ধে গিয়ে আহত হয়

যুদ্ধে হাত-পা হারানো জওয়ানরা প্যারাঅলিম্পিকে খেলবেন! প্রশিক্ষণ দেবে ভারতীয় সেনাবাহিনী

শেষ আপডেট: 28 April 2023 04:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীতে যোগ্য সেনার সংখ্যা কম নয়। তবে, অনেক সময়ই যুদ্ধে আহত হয়ে দেশের জন্য লড়াই করার শক্তি হারান এই সেনারা। এবার তাঁদের জন্যই বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী (Indian army)।

যে সৈন্যরা যুদ্ধে গিয়ে আহত হয়েছেন বিভিন্ন ভাবে তাঁরা দেশের জন্য আর যুদ্ধ না করতে পারলেও পুরোপুরি অসক্ত হয়ে পড়েন না। তাঁদের এবার প্যারা অলিম্পিকে যোগদান (Ex soldiers will participate in paralympics) করার সুযোগ করে দেবে ভারতীয় সেনাবাহিনী। সাঁতার, নৌকাবাইচ, তীরন্দাজ, শুটিং এই ধরনের খেলাগুলিতে যাতে যোগদান করতে পারেন দেশের সেনারা তারই প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর তরগ থেকে।

ভারতীয় সেনাবাহিনীর আশা তাঁদের সম্পদ এই অফিসাররা প্রশিক্ষণ পেলে প্যারাঅলিম্পিকে দেশকে পদক এনে দিতে পারবেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসারের কথায়, যে কর্মীরা এখন চোটের কারণে নিয়মিত যুদ্ধে অংশ নিতে পারেন না তাঁদের অনেকেরই নিশানা অব্যর্থ। ফলে, উপযুক্ত প্রশিক্ষণ পেলে তাঁরা অবশ্যই হয়ে উঠবেন এক একজন দক্ষ খেলোয়াড়।

প্রাক্তন সমরকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে মিশন অলিম্পিক উইং এর অধীনে। এই সংস্থার অধীনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যা প্রাক্তন সেনাদের শুটিং, নৌকাবাইচ, তীরন্দাজ ইত্যাদিতে প্রশিক্ষণ দেবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্দিষ্ট সংখ্যক প্রাক্তন সেনাকে বেছে নেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য।

'অসহায়' কুস্তি-প্রধান ব্রিজভূষণ, বিক্ষোভে কোণঠাসা হয়ে ভিডিও প্রকাশ, বললেন, এর চেয়ে…


```