Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তাঁর নেতৃত্বে চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, প্রাক্তন ইসরো কর্তা এবারের সাফল্যে কী করলেন জানেন?

দ্য ওয়াল ব্যুরো: ৪ বছর আগের এক জুলাই মাস। গোটা দেশ তখন দুরু দুরু বুকে অপেক্ষা করছে। কী হয় কী হয় ভাব, স্বপ্ন কি সত্যি হবে? সত্যিই কি চাঁদ ছোঁবে ভারত? নাকি… না, স্বপ্ন সত্যি হয়নি। কোটি কোটি ভারতবাসীর আশা সেদিন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল, ঠি

তাঁর নেতৃত্বে চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, প্রাক্তন ইসরো কর্তা এবারের সাফল্যে কী করলেন জানেন?

শেষ আপডেট: 24 August 2023 14:43

দ্য ওয়াল ব্যুরো: ৪ বছর আগের এক জুলাই মাস। গোটা দেশ তখন দুরু দুরু বুকে অপেক্ষা করছে। কী হয় কী হয় ভাব, স্বপ্ন কি সত্যি হবে? সত্যিই কি চাঁদ ছোঁবে ভারত? নাকি…

না, স্বপ্ন সত্যি হয়নি। কোটি কোটি ভারতবাসীর আশা সেদিন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল, ঠিক চন্দ্রযান-এরই মতো। সেদিন যদি চাঁদের মাটিতে পা রাখতে পারত ভারত, তাহলে সাফল্যের মূল কারিগর হতে পারতেন তৎকালীন ইসরো-কর্তা (Ex ISRO Chief) কে শিবন (K Sivan)। সেই তিনিই এবারের চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর সাফল্যে একেবারে শিশুর মতো উল্লসিত হয়ে উঠলেন।

ভারতের চন্দ্র বিজয়ের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শিবন জানিয়েছেন, চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম যখন চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে, তখন ইসরোর কন্ট্রোল রুমে বাঁধভাঙ্গা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন তিনি। শিবন আরও জানিয়েছেন, শুধুমাত্র বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে নামতে দেখেই তিনি যে বাড়ি চলে গিয়েছিলেন এমনটা নয়। 'অবশেষে আমাদের প্রার্থনা সত্যি হয়েছে। যতক্ষণ না বিক্রমের পেট থেকে রোভার (প্রজ্ঞান) বের হয়ে আসে, ততক্ষণ ইসরোর কন্ট্রোল রুমেই আমি বসে ছিলাম। যখন দেখতে পাই চাঁদের বুকে রোভারটি নড়াচড়া করছে, তখন বাড়ির পথে রওনা দিই। বাড়ি পৌছাতে অনেক রাত হয়ে গিয়েছিল,' জানিয়েছেন তিনি।

ইসরোর এই অভাবনীয় সাফল্যের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'এর জন্য চার বছরের বেশি সময় অপেক্ষা করেছি আমরা। আমাদের জন্য তো বটেই, গোটা দেশের জন্য এটা একটা দুর্দান্ত খবর।' (Ex ISRO Chief K Sivan)

২০১৯ সালের ২২ জুলাই চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা হয়েছিল চন্দ্রযান-২। ৬ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা ছিল সেটির। কিন্তু নামতে গিয়েই বিপত্তি বাঁধে। যে পথে যাওয়ার ছিল সেই গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় ল্যান্ডার বিক্রম। কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চাঁদের বুকে অবতরণের সময় ভেঙে গুঁড়িয়ে যায় সেটি। ইসরো জানিয়েছিল, সফটওয়্যারের গোলমালের জন্যই এই ঘটনা ঘটেছিল।

কঠোর পরিশ্রমের পর সেই ব্যর্থতায় ইসরোর টিম তো বটেই, মর্মাহত হয়েছিল গোটা দেশ। কান্নায় ভেঙে পড়েছিলেন শিবন। সেই সময় শিবনের পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে সেবারের ব্যর্থতা ভুলে চন্দ্রযান-৩ এর সাফল্যে খুশিতে মেতেছেন শিবন।

চাঁদের হাসি জলপাইগুড়ির কলেজেও, সেখানকারই ৬ ছাত্র ইসরো-টিমে! আনন্দে মিষ্টি বিলি অধ্যক্ষের


```