Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! ঘুরতে গিয়ে তরুণকে অপহরণ করল প্রাক্তন প্রেমিকা

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রেমিকা (ex girlfriend) আবদার করেছিল ঘুরতে যাওয়ার। পুরনো স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে কে না চায়! তাই সেই ডাকে সাড়াও দিয়েছিল কলেজ পাশ করা তরুণ (lover)। কিন্তু ঘুরতে বেরিয়ে যে এমন ফাঁদে পড়বেন, তা বোধহয় স্বপ্নেও ভাবত

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! ঘুরতে গিয়ে তরুণকে অপহরণ করল প্রাক্তন প্রেমিকা

শেষ আপডেট: 25 August 2022 03:47

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রেমিকা (ex girlfriend) আবদার করেছিল ঘুরতে যাওয়ার। পুরনো স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে কে না চায়! তাই সেই ডাকে সাড়াও দিয়েছিল কলেজ পাশ করা তরুণ (lover)। কিন্তু ঘুরতে বেরিয়ে যে এমন ফাঁদে পড়বেন, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। প্রেমের ফাঁদ পাতা ভুবনে! আর সেই ফাঁদেই পা দিয়ে ফেঁসেছিলেন ওই তরুণ। বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় একসঙ্গে অনেকক্ষণ ঘোরার পরেও বুঝতে পারেননি কী হতে চলেছে তাঁর সঙ্গে! যখন বুঝলেন, তখন সমস্তটাই হাতের বাইরে।

বর্তমান প্রেমিক ও তার বন্ধুদের সাহায্যে ওই তরুণ অর্থাৎ প্রাক্তন প্রেমিককে অপহরণ (kidnap) করে আটকে রেখে মুক্তিপণ (ransom) আদায়ের চেষ্টা করল তাঁর প্রাক্তন প্রেমিকা ওই কলেজ ছাত্রী। যদিও সেই তরুণের বাড়ির লোকের অভিযোগ পেয়ে তাঁকে গিয়ে উদ্ধার করে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ঘটনার মাস্টারমাইন্ড কলেজ পড়ুয়া ওই তরুণী ও তার বর্তমান প্রেমিক-সহ মোট ৫ জনকে। ধৃতদের দাবি, তরুণীর বেশ কিছু টাকা পাওনা ছিল তার প্রাক্তন প্রেমিকের কাছে। তাই তাঁকে আটকে রেখে সেই টাকাই চাওয়া হয়েছিল। এটা কোনও অপহরণের ঘটনা নয়।

এদিকে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত সেই তরুণী মধ্য কলকাতার একটি কলেজের পড়ুয়া। সেখানেই তার সঙ্গে ওই তরুণ পড়াশোনা করতেন। দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভাব-ভালবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই তরুণ কলেজ পাশ করে যেতেই শুরু হয় মনোমালিন্য। এরপর তরুণীও একটি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। তার অভিযোগ, ওই তরুণ অর্থাৎ তার প্রাক্তন প্রেমিক সম্পর্ক থাকাকালীন ৩০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অনেকবার চাওয়া সত্ত্বেও সেই টাকা আর ফেরত দিচ্ছিলেন না। ও টাকা আদায় করতেই তাঁকে আটকে রেখে দেওয়ার ছক কষা হয়েছিল।

নতুন রুটিন নিয়ে অশান্তি, পড়ুয়াদের তাণ্ডবে রণক্ষেত্র জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষের ঘর

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। বাগুইআটির বাসিন্দা ওই তরুণী ফোন করে তার প্রাক্তন প্রেমিককে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। দুজন মিলে দক্ষিণ কলকাতার দিকে ঘুরতে যায়। সেখানেই একটি পার্কে ঘোরার সময়ই সেই তরুণী নিজের বতর্মান প্রেমিককে মোবাইলে জানান দেয়। এর পর সেই প্রেমিক নিজের তিন বন্ধুকে নিয়ে পার্কে হাজির হয়ে তরুণকে প্রায় জোরজবরদস্তি একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে বাড়িতে ফোন করে তাঁর বাবা-মা'কে হুমকি দিয়ে বলে, ৩০ হাজার টাকা মুক্তিপণ না দিলে ছেলেকে ছাড়া হবে না।

সঙ্গে সঙ্গে তরুণের বাবা অভিযোগ জানান ফুলবাগান থানায়। ফুলবাগান থানার পক্ষ থেকে ভবানীপুর থানা ও লালবাজারে গোটা বিষয়টি জানানো হয়। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ধরেই সেই বাড়িতে গিয়ে শুভম বিশ্বাস, অভিষেক দাস, বিজয় রায় ও আমন চৌধুরি নামে চার যুবককে গ্রেফতার করে পুলিশ। এই প্ল্যানের মাস্টারমাইন্ড ওই তরুণীও ধরা পড়েছে পুলিশের জালে।


```