Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সরকারি আধিকারিককে তেড়ে গালাগাল করছেন বিজেপি নেতা! অস্বস্তিতে গেরুয়া শিবির

দ্য ওয়াল ব্যুরো: সরকারি আধিকারিককে প্রকাশ্যে গালিগালাজ (Abusive Comment) করার অভিযোগে বিদ্ধ হলেন এক বিজেপি নেতা। জানা গেছে, তাঁর নাম গৌরীশঙ্কর বিসেন। তিনি সেই রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রীও (Ex BJP Minister)। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সেই বিজ

সরকারি আধিকারিককে তেড়ে গালাগাল করছেন বিজেপি নেতা! অস্বস্তিতে গেরুয়া শিবির

শেষ আপডেট: 14 January 2023 14:26

দ্য ওয়াল ব্যুরো: সরকারি আধিকারিককে প্রকাশ্যে গালিগালাজ (Abusive Comment) করার অভিযোগে বিদ্ধ হলেন এক বিজেপি নেতা। জানা গেছে, তাঁর নাম গৌরীশঙ্কর বিসেন। তিনি সেই রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রীও (Ex BJP Minister)। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সেই বিজেপি নেতার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালাঘাট জেলায়।

জানা গেছে, সম্প্রতি বালাঘাট জেলার পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন গৌরীশঙ্কর বিসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন লালবড়া থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, এসডিপিও-সহ একাধিক প্রশাসনিক কর্তারা। অভিযোগ, ওই বৈঠকেই বালাঘাট আঞ্চলিক পরিবহন কর্তা (Transport Official) অভিনেশ গড়পালের উপর রেগে যান সেই বিজেপি নেতা। এরপর সবার সামনেই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার জেরে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান ওই পরিবহন কর্তা। তবে শুধু অভিনেশ গড়পালেই নন, সেখানে উপস্থিত থাকা আরও অনেকের উপরেই চেঁচামেচি করতে দেখা গেছে মধ্যপ্রদেশের এই প্রাক্তন মন্ত্রীকে। উল্লেখ্য, বর্তমানে গৌরীশঙ্কর বিসেন মধ্যপ্রদেশের পিছিয়ে পড়া বর্গের মানুষজনের কল্যাণে গঠিত কমিশনের চেয়ারম্যান।

উরফির খোলামেলা পোশাক নিয়ে পুলিশে অভিযোগ বিজেপি নেত্রীর, থানায় ডাকা হল মডেলকে


```