Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রাক্তন সেনার ধর্নায় শুভেন্দু, কোর্টের শর্ত ভঙ্গ? হাইকোর্টে দায়ের হল মামলা

এরপরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে—কোর্টের শর্তে যেখানে রাজনৈতিক নেতা উপস্থিত থাকতে পারতেন না, সেখানে শুভেন্দু কীভাবে ধর্নায় উপস্থিত হলেন? 

প্রাক্তন সেনার ধর্নায় শুভেন্দু, কোর্টের শর্ত ভঙ্গ? হাইকোর্টে দায়ের হল মামলা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 September 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনা কর্মীদের অবস্থান কর্মসূচিতে (Ex-army Workers Strike) বিজেপি নেতাদের (Suvendu Adhikari) উপস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। মামলার শুনানি হতে পারে আগামী সোমবার। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত, তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নায় বসেন। পুলিশি অনুমতি না পেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেন। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়, শর্ত ছিল, কোনও রাজনৈতিক দলের নেতা ধর্না মঞ্চে থাকতে পারবেন না।

কিন্তু বৃহস্পতিবার ধর্নায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। শুভেন্দু বলেন, “সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গেছেন।” এছাড়া তিনি মুখ্যমন্ত্রীকে দেশবিরোধী ও সেনা বিরোধী আখ্যা দেন।

এরপরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে—কোর্টের শর্তে যেখানে রাজনৈতিক নেতা উপস্থিত থাকতে পারতেন না, সেখানে শুভেন্দু কীভাবে ধর্নায় উপস্থিত হলেন? 

এই নিয়েই হাইকোর্টে মামলা গড়িয়েছে। তবে শুভেন্দু নিজেই বৃহস্পতিবার জানিয়ে দেন, “আমি কোনও দলের নেতা হয়ে নয়, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি। কোর্টের নির্দেশ অমান্য করার প্রশ্নই ওঠে না। আমরা নিয়ম-কানুন মেনে চলি।”

মঞ্চ খোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই কাজ সেনার নয়, বিজেপির নির্দেশে করা হয়েছে। তিনি এও বলেছিলেন, ঘটনাস্থলে তিনি পৌঁছালে সেনা কর্মীরা চলে গিয়েছিলেন। এই প্রতিবাদেই প্রাক্তন সেনা কর্মীরা ধর্নায় বসেন।

এবার রাজনৈতিক মহলে উত্তেজনা, ধর্নায় রাজনৈতিক নেতা থাকায় কি আদালতের শর্ত ভঙ্গ হয়েছে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন দেখার সোমবার আদালত কী পর্যবেক্ষণ সামনে আনে, আপাতত সেদিকেই নজর সব মহলের।


```