Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ব্যালটে ভোট করার আর্জি বাতিল সুপ্রিম কোর্টে, থাকছে ইভিএম

দ্য ওয়াল ব্যুরো : ইলেকট্রনিক ভোটিং মেশিন খুব সহজে বিকৃত করা যায়। তার চেয়ে ব্যালট পেপারে ভোট হলেই ভালো। এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। সুপ্রিম কোর্ট তাঁর আরজি মানতে অস্বীকার করেছে। এর আগে বহুবার অভিযোগ উঠেছে, ইভিএম-কে

ব্যালটে ভোট করার আর্জি বাতিল সুপ্রিম কোর্টে, থাকছে ইভিএম

শেষ আপডেট: 22 November 2018 09:39

দ্য ওয়াল ব্যুরো : ইলেকট্রনিক ভোটিং মেশিন খুব সহজে বিকৃত করা যায়। তার চেয়ে ব্যালট পেপারে ভোট হলেই ভালো। এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। সুপ্রিম কোর্ট তাঁর আরজি মানতে অস্বীকার করেছে। এর আগে বহুবার অভিযোগ উঠেছে, ইভিএম-কে বিকৃত করা হচ্ছে। অর্থাৎ তাতে এমন যান্ত্রিক গণ্ডগোল করা হয়েছে যাতে ভোটদাতারা একটি দলের প্রতীকের পাশে বোতামে চাপ দিলে ভোট পড়ছে অন্য দলের হয়ে। ভোটযন্ত্র বিকৃত করার অভিযোগ উঠেছে মূলত শাসক দলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে ব্যালটে ভোট করানোর আরজি জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ আবেদনকারীকে বলে, ভোটযন্ত্রের বদলে ব্যালট পেপার ব্যবহার করলেই কি সব সমস্যা মিটে যাবে? ভোটগ্রহণের যে কোনও পদ্ধতিকেই বিকৃত করা যায়। কারণ ব্যালট হোক বা ভোটযন্ত্র, সবই তো মানুষেই পাহারা দেয়।

```