Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পোলিও, হামের টিকাকরণ ভারতে যথেষ্ট কম, সমীক্ষায় জানাল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের টিম

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিনের মধ্যেই ভারতে শিশুদের কোভিডের টিকা দেওয়া শুরু হবে। এর মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Avijeet Banerjee) নেতৃত্বে এক সমীক্ষক দল জানাল, বিসিজি, পোলিও, হাম এবং ডিপিটি-র টিকা ভারতে যথেষ্ট সং

পোলিও, হামের টিকাকরণ ভারতে যথেষ্ট কম, সমীক্ষায় জানাল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের টিম

শেষ আপডেট: 6 September 2021 07:54

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিনের মধ্যেই ভারতে শিশুদের কোভিডের টিকা দেওয়া শুরু হবে। এর মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Avijeet Banerjee) নেতৃত্বে এক সমীক্ষক দল জানাল, বিসিজি, পোলিও, হাম এবং ডিপিটি-র টিকা ভারতে যথেষ্ট সংখ্যক শিশু পায়নি। বহু শিশু ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছে। কিন্তু পরের ডোজগুলি নেয়নি। সমীক্ষকদের ধারণা, প্রথম ডোজের পরে শিশুদের বাবা-মায়েরা বাকি ডোজগুলি দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। সম্ভবত তাঁরা বাচ্চাকে টিকা দেওয়াতে নিয়ে গিয়ে কোনও সমস্যার মুখে পড়েছিলেন। কম খরচে কোনও রোগ প্রতিরোধ করতে হলে টিকা নিতে হয়। টিকা নিলে যে রোগগুলির হাত থেকে মুক্তি পাওয়া যায় এমন রোগে এখনও প্রতি বছর বিশ্বে মারা যায় ২০ লক্ষের বেশি শিশু। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী, ২০১৬ সালে দেশে ৬২ শতাংশ শিশু সব টিকা নিয়েছিল। এর আগে সমীক্ষায় জানা গিয়েছিল, নানাভাবে উৎসাহ দিয়ে, বার বার মনে করিয়ে দিয়ে এবং এলাকায় 'ভ্যাকসিন অ্যাম্বাসাডর' নিয়োগ করে টিকাকরণের হার বাড়ানো যায়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অপর নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার ডাফলোর সমীক্ষকদল হরিয়ানার সাতটি জেলায় সমীক্ষা করে দেখেছে, ওই পদ্ধতিতে সত্যিই টিকাকরণ বৃদ্ধি পেয়েছে কিনা। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, হরিয়ানা সরকার টিকাকরণে বিপুল অর্থ ব্যয় করেছে বটে, কিন্তু তা সত্ত্বেও কয়েকটি জেলায় বহু শিশু প্রতিষেধক নেয়নি। সেখানে ১২ থেকে ২৩ মাস বয়সী শিশুদের ৮৬ শতাংশ তিনটি টিকা নিয়েছে। শিশুদের মাত্র ৩৯ শতাংশ সবক'টি টিকা নিয়েছে। ১৫ মাস বয়স হওয়ার আগে হামের টিকা নিয়েছে ২০ শতাংশেরও কম শিশু। সমীক্ষকদল ৭০ টি পাবলিক হেলথ সেন্টারে সমীক্ষা চালিয়ে দেখেছে, কোনও শিশুকে তার বাবা অথবা মা টিকা দিতে আনলে তাঁকে মোবাইল কেনার টাকা দেওয়া হয়েছে। মোবাইলে বারবার টেক্সট মেসেজ এবং ভয়েস কল পাঠিয়ে সন্তানকে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রামে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তাঁরা শিশুসন্তানদের বাবা-মাকে টিকার কথা মনে করিয়ে দেন। সমীক্ষায় দেখা যায়, প্রতিটি গ্রামে এমন ছ'জনকে নিয়োগ করা হয়েছে। এই ভ্যাকসিন অ্যাম্বাসাডরদের প্রতি মাসে টেক্সট মেসেজ এবং ভয়েস কলের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয়েছে যাতে তাঁরা শিশুদের বাবা-মাকে টিকার কথা মনে করিয়ে দেন। এভাবে টিকাকরণের হার বাড়ানো গিয়েছে ৫৫ শতাংশ।

```