
শেষ আপডেট: 20 December 2022 18:53
বিশ্বকাপের ফাইনাল শেষে কাতারের (Qatar) বেশিরভাগ জায়গা ঘুমিয়ে পড়েছে। মঙ্গলবার কলকাতার ফ্লাইট ধরতে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আধো সন্ধায় আসছি, দেখলাম মেগা ইভেন্টের জন্য ফান পার্কগুলি কাঁদছে। বড় বড় জায়ান্ট স্ক্রিনগুলি খুলে ফেলা হয়েছে। পুরো চত্বরটা নিশুতি। কে বলবে মাত্র দেড় দিন আগেও কী ছিল অঞ্চলটা।
যদিও কাতারের সব জায়গা ঘুমোয় না। সোমবার রাতে আল জাজিজা অঞ্চলে ভিলারিও (Villario) মলে গিয়ে দেখলাম শহরের সব প্রাণ যেন এখানে রয়েছে।

এমনিতেই কাতারে পাঁচ কিলোমিটারের মধ্যে একটি করে সদৃশ্য মল রয়েছে। বিশ্বের সেরা সেরা মলগুলি রয়েছে দোহায়। সেটি তো বইয়ে পড়েছিলাম। কিন্তু এসে সব মিলে গেল।
এই মল এতই প্রানবন্ত যে সারাক্ষণ চনমন করছে। কোনও সময় ঘুমোয় না। রাত তিনটার সময়েও সন্ধ্যা ছয়টার স্ফূর্তি ।
এই ভিলারিও মলের আশ্চর্য বিষয় হল সব সময় মাথার ওপর নীল আকাশ দেখা যায়।
বারবার আপনার ভুল হবে এটা ভেবে যে এত রাতে নীল আকাশ এল কোথা থেকে। এভাবেই নকশা করা হয়েছে এই আন্তর্জাতিক মানের মলের।
সেখানে বিদেশিদের ভিড়ে পা রাখাই দায়। সারা বছরই কাতারে পর্যটকদের ভিড় লেগেই আছে। বিশ্বকাপের পরে আরও এই দেশের গুরুত্ব বেড়ে গেল।
কাতারে ঠান্ডা পানীয়র থেকে পেট্রল, ডিজেলের দাম কম, তাই উত্থান এত দ্রুত