Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভাও সুরক্ষিত নয়! হামলার আশঙ্কা শুভেন্দুর, নিরাপত্তা চেয়ে সচিবকে চিঠি

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেই তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ক্ষমতায় আসার পর তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন!

বিধানসভাও সুরক্ষিত নয়! হামলার আশঙ্কা শুভেন্দুর, নিরাপত্তা চেয়ে সচিবকে চিঠি

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 12 March 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভাও (west bengal assembly) সুরক্ষিত নয়! হামলা হতে পারে, এই আশঙ্কা করে ফের বিধানসভার সচিবকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেই তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ক্ষমতায় আসার পর তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন!

বুধবার শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর জবাব, ''উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, আর তাঁকে রসগোল্লা খাওয়াবো না। যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। উনি আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব।'' 

এ ব্যাপারে শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাঁকে বিধানসভার ৪২ জন মুসলিম বিধায়কদের সঙ্গে মোকাবিলা করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। এরপরই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্র। কিন্তু বিধানসভার মধ্যে কেন্দ্রীয় ফোর্স নিয়ে ঢোকার নিয়ম নেই। সূত্রের খবর, নিজের পাশাপাশি দলের অন্যান্য বিধায়করাও যে কোনও সময় বিধানসভার মধ্যে আক্রমণের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা। এখন দেখার এ বিষয়ে বিধানসভার সচিব কী পদক্ষেপ করেন। 


```