Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘পানের দোকানও এর থেকে ভালো চলে!’ পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ইন্ডিগোর সংসারে অশান্তি

দ্য ওয়াল ব্যুরো: গত বছর থেকেই লোকসানের মুখে ইন্ডিগো। শেয়ার বাজারে বেহাল দশা। বিমানচালকের সংখ্যা কম, কাজেই মাঝে মধ্যেই বাতিল করতে হচ্ছে একাধিক বিমান। এরই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো চেপে বসেছে অন্দরমহলের কোন্দল। বিমান সংস্থার দুই কর্ণধার

‘পানের দোকানও এর থেকে ভালো চলে!’ পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ইন্ডিগোর সংসারে অশান্তি

শেষ আপডেট: 9 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত বছর থেকেই লোকসানের মুখে ইন্ডিগো। শেয়ার বাজারে বেহাল দশা। বিমানচালকের সংখ্যা কম, কাজেই মাঝে মধ্যেই বাতিল করতে হচ্ছে একাধিক বিমান। এরই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো চেপে বসেছে অন্দরমহলের কোন্দল। বিমান সংস্থার দুই কর্ণধার রাকেশ গ্যাংওয়াল ও রাহুল ভাটিয়ার মধ্যে ঝামেলা প্রায় সপ্তমে উঠেছে। ‘‘এটা একটা বিমান সংস্থা চলছে? পানের দোকানও এর থেকে অনেক ভালো চলে,’’ সংস্থার সহ-কর্ণধার রাহুল ভাটিয়াকে বিধে এমনটাই বললেন ইন্ডিগোর কোর গ্রুপ ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের ৩৭ শতাংশ শেয়ার হোল্ডার রাকেশ গ্যাংওয়াল। তাঁর দাবি, রাহুল ও তাঁর প্রতিনিধি দলের (আইজিই গ্রুপ) পরিচালনার ঠেলায় সংস্থার অবস্থা একেবারেই শোচনীয়। এতদিন যে নিয়ম ও মূল্যবোধ সংস্থার অন্দরে ছিল, সেটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। এমন চলতে থাকলে জেটের মতোই একদিন মুখ থুবড়ে পড়বে ইন্ডিগোও। সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট লোকসান হয়েছিল ৬৫২ কোটি টাকা।  ২০১৫ সালের পর প্রথম কোনও ত্রৈমাসিকে এতটা লোকসানের মুখ দেখেছে দেশের বৃহত্তম এই বিমান পরিবহন সংস্থা। ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের তরফে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছিল, গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে ইন্ডিগো। সেই কারণে তাদের ব্যবসা থেকে আয় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৬,১৮৫ কোটি টাকাতে। এর পরেও মন্দার কারণ, যাত্রী পিছু গড় আয় কমে যাওয়া। সে ক্ষেত্রে, প্রতি কিলোমিটারে যাত্রী পিছু সংস্থার আয় কমেছিল গড়ে ১০ শতাংশ। [caption id="attachment_122162" align="aligncenter" width="592"] রাকেশ গ্যাংওয়াল ও রাহুল ভাটিয়া[/caption] রাকেশ জানিয়েছেন, যে টুকু মন্দা দেখা দিয়েছিল সেটা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া যেত। তবে সহ-কর্ণধার রাহুল ও তার আইজিই গ্রুপ তাঁর সঙ্গে সহমত হয়নি। ফলে সংস্থার অন্দরে দুর্দশা আরও বেড়ে যায়। চলতি বছরে সংস্থার শেয়ার মার্কেটেও ধস দেখা দিয়েছে। স্টক পড়েছে প্রায় ১৯ শতাংশ। ইন্ডিগোর অভিভাবক সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে দেওয়া চিঠিতে রাকেশ জানিয়েছেন, সংস্থার পরিচালনার ক্ষেত্রে সব আইন ঠিক মতো মানা হচ্ছে কি না সেটা তত্ত্বাবধানের জন্য সেবি-র দ্বারস্থ হবে সংস্থা। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘ইন্ডিগো ভেসে যেতে বসেছে। তার একমাত্র কারণ সংস্থার অন্দরে মূল্যবোধের অভাব ও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব।’’

```