Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'অযোগ্য' প্রার্থীদের চাকরি গেলেও, টাকা দিতে হবে না! সুপ্রিম কোর্টের রায় পড়ে দাবি মমতার

দুপুরে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদফা বৈঠক করে সুপ্রিম কোর্টের রায় উদ্ধৃত করে জানিয়ে দিলেন, চাকরি বাতিল হলেও কোনও টাকা ফেরত দিতে হবে না।

'অযোগ্য' প্রার্থীদের চাকরি গেলেও, টাকা দিতে হবে না! সুপ্রিম কোর্টের রায় পড়ে দাবি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (SSC)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত এহেন নির্দেশের পর রাজ্যের অবস্থান কী, কীই বা পদক্ষেপ নেবে প্রশাসন, সে ব্যাপারে সকলেরই নজর ছিল।

দুপুরে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদফা বৈঠক করে সুপ্রিম কোর্টের রায় উদ্ধৃত করে, এক বার না বরং দু'বার স্পষ্ট করে জানিয়ে দিলেন, "যে সব প্রার্থী ইতিমধ্যেই চাকরিতে নিযুক্ত আছেন, তাঁদের থেকে কোনও টাকা ফেরত চাওয়া হবে না।"

'টেইনটেড (কালিমালিপ্ত) চাকরিপ্রার্থীদের' বেতন ফেরত দিতে হবে। এমনটা সুপ্রিম কোর্টের ৪১ পাতার রায়তে উল্লেখ করা আছে। যার মানে হল, র‍্যাঙ্ক জাম্প হয়েছে বা প্যানেলে নাম ছিল না বা ওএমআর শিটে সমস্যা রয়েছে, শুধু এমন চাকরিপ্রাপকদেরই টাকা ফিরিয়ে দিতে হবে। সেই সংখ্যাটা হল ৬ হাজার ২৭৬ জন।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন। সেই বৈঠক শেষ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষ আদালতকে সম্মান জানিয়েও মমতা বলেন, চাকরি বাতিলের নির্দেশ তিনি মেনে নিতে পারছেন না। মুখ্যমন্ত্রীর কথায়, "বিচার ব্যবস্থাকে সম্মান করি, তবে এই রায় মেনে নিতে পারছি না।"

একই সঙ্গে আশ্বাস দেন, আদালতের নির্দেশ মোতাবেক আগামী ৩ মাসের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

বস্তুত, ২০১৬ এসএসসি-র (26,000 Job Cancellations) শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আগেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, যোগ্য-অযোগ্য বাছাই না করতে পারার দরুন পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে। সেই নির্দেশ বহাল রেখেই এদিন সুপ্রিম কোর্ট রায় দিল।

বিষয়টি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। দুপুরে শীর্ষ আদালতের রায়ে ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ব্যাপারে নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সিপিএমের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও ছেড়ে কথা বললেন না মুখ্যমন্ত্রী।


```