Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Pahalgam Incident: ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও বাংলায় কেন রয়েছে পাকিস্তানিরা? প্রশ্ন বিজেপির

তাঁদের অভিযোগ, "রাজ্য সরকার ভোট ব্যাঙ্কের পলিটিক্স করছে। সে কারণেই কাশ্মীরের ঘটনার পরও নিউমার্কেট, এন্টালি, কাশীপুর-সহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় এখনও পাকিস্তানিরা বহাল তবিয়তে রয়েছে।"

Pahalgam Incident: ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও বাংলায় কেন রয়েছে পাকিস্তানিরা? প্রশ্ন বিজেপির

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 5 May 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে (Pahalgam Incident) পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। ঘটনার পর পরই পাকিস্তানিদের ভিসা ক্যান্সেল করেছে ভারত। দেশের কোথাও যেন একজন পাকিস্তানিও না থাকে, এ জন্য প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

অভিযোগ, সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও বাংলায় বহাল তবিয়তে রয়েছে একাংশ পাকিস্তানি। তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে রাজ্যের সরকারের কোনও হেলদোল নেই বলে অভিযোগ বিজেপির (BJP)। এই অভিযোগে সোমবার নিউমার্কেট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। পরে ডিসি সেন্ট্রালকে ডেপুটেশনও জমা দিতে যান তাঁরা।

কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত, তাপস রায়, তমোঘ্ন ঘোষ, সজল ঘোষেরা। তাঁদের অভিযোগ, "রাজ্য সরকার ভোট ব্যাঙ্কের পলিটিক্স করছে। সে কারণেই কাশ্মীরের ঘটনার পরও নিউমার্কেট, এন্টালি, কাশীপুর-সহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় এখনও পাকিস্তানিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।"

রাজ্যের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল, পাকিস্তানের ভিসা নিয়ে বাংলায় রয়েছে এমন পাকিস্তানের নাগরিকের সংখ্যা সাকুল্যে ৩০। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও বিজেপির অভিযোগ, সংখ্যাটা ৩০ কোনও মতে নয়, অনেক বেশি। রাজ্য পরিকল্পিতভাবে আসল সংখ্যা ধামাচাপা দিতে চাইছে।

এ ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করে তাপস রায়, সজল ঘোষরা বলেন, "কাশ্মীরের ঘটনার পরও এরাজ্যে তৃণমূলের সরকারের কোনও হেলদোল নেই। এদের বলব, আগে নিজেদের ভারতীয় ভাবুন, দেখবেন ভোট ব্যাঙ্কের পলিটিক্স করতে হবে না।" 

ডিসি সেন্ট্রাল না থাকায় পরে তাঁর এক অফিসারকে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতারা। তাঁরা জানান, অবিলম্বে পাকিস্তানিদের নিজেদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু না করা হলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।

এদিকে শুধু পাকিস্তানিদের নয়, বাংলাদেশিদেরও বাংলা তথা ভারত ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, "কেবল পাকিস্তানি নয় বাংলাদেশের নাগরিকদেরও একে একে দেশে পাঠিয়ে দেওয়া হবে। দেশকে বাঁচাতে হলে এটা করতেই হবে।"


```