Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, দেখা হল মোদীর সঙ্গেও

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার পর ইউরোপীয় ইউনিয়ন। কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসে উঠেছে কাশ্মীর প্রসঙ্গ। কংগ্রেসের সদস্যরা যেমন জম্মু-কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন পালটা জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধিও। এবার কাশ্মীর

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, দেখা হল মোদীর সঙ্গেও

শেষ আপডেট: 28 October 2019 11:22

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার পর ইউরোপীয় ইউনিয়ন। কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসে উঠেছে কাশ্মীর প্রসঙ্গ। কংগ্রেসের সদস্যরা যেমন জম্মু-কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন পালটা জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধিও। এবার কাশ্মীর সফরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আগামী মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন প্রতিনিধি জম্মু-কাশ্মীরের নানা অঞ্চলে ঘুরে দেখবেন। তার আগে সোমবার তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ভারতে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, জম্মু-কাশ্মীরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সেখানকার পরিস্থিতি ভালো করে বুঝতে পারবেন। জম্মু-কাশ্মীরের সঙ্গে লাদাখের ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্যও নিশ্চয় তাঁদের চোখে ধরা পড়বে। গত সপ্তাহে মার্কিন বিদেশ দফতরের সহকারী সচিব অ্যালিস ওয়েলস বলেন, ভারত সরকার কাশ্মীরের বাসিন্দাদের অনেককে বন্দি করে রেখেছে। এমনকি রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীও বন্দি হয়ে আছেন। ভারত সরকারের উদ্দেশে তিনি আহ্বান জানান, মানবাধিকারকে সম্মান জানান। ইন্টারনেট ও মোবাইল সহ যে পরিষেবাগুলি কাশ্মীরে বন্ধ রেখেছেন, সেগুলি ফের চালু করুন। এর আগে অবশ্য আমেরিকা বলেছিল, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা থাকবে কিনা তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক মহলকে আশ্বাস দিয়ে বলে, আমরা জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করব। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সফরে আসছেন শুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ বলেন, আশা করি তাঁদের সঙ্গে এখানকার সাধারণ মানুষের কথা হবে। স্থানীয় মিডিয়া, ডাক্তার এবং নাগরিক সমাজের মানুষজনের সঙ্গে তাঁরা কথা বলবেন। https://twitter.com/MehboobaMufti/status/1188741086333882369

```