Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নোংরা প্রশ্ন করছিল, এথিক্স কমিটির বৈঠক থেকে রেগেমেগে বেরিয়ে এলেন মহুয়া

দুপুরের পর দেখা যায়, হঠাৎ অ্যানেক্স ভবনের দোতলার সিঁড়ি দিয়ে হন হন করে নেমে আসছেন মহুয়া। তাঁর পিছনে পিছনে নেমে আসেন লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি।

নোংরা প্রশ্ন করছিল, এথিক্স কমিটির বৈঠক থেকে রেগেমেগে বেরিয়ে এলেন মহুয়া

শেষ আপডেট: 2 November 2023 18:19

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ বিতর্কে লোকসভার এথিক্স কমিটি থেকে রেগেমেগে বেরিয়ে এলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, এথিক্স কমিটিতে তাঁকে নোংরা-নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তাই তিনি ওয়াকআউট করেছেন। শুধু মহুয়া নন, দানিশ আলি সহ কমিটিতে বিরোধী দলের সাংসদরাও এদিন ক্ষুব্ধ হয়ে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় লোকসভার এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদের জবাব দিতে যাওয়ার কথা ছিল মহুয়ার। তবে তিনি একটু দেরিতে পৌঁছেছিলেন। সংসদের অ্যানেক্স ভবনে সেই বৈঠক চলছিল। দুপুরের পর দেখা যায়, হঠাৎ অ্যানেক্স ভবনের দোতলার সিঁড়ি দিয়ে হন হন করে নেমে আসছেন মহুয়া। তাঁর পিছনে পিছনে নেমে আসেন লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি।

দেখা যায়, মহুয়ার মতই রাগে গজ গজ করছেন দানিশ। পরে সাংবাদিকদের তিনি বলেন, মহুয়া রাতে কার সঙ্গে কথা বলতেন, কোন হোটেলে ছিলেন, সেই প্রশ্ন করা হচ্ছিল তাঁকে। এথিক্স কমিটিতে সব অনৈতিক প্রশ্ন করা হচ্ছিল

এরই মধ্যে কোনও সাংবাদিক আবার মহুয়াকে প্রশ্ন করে বসেন, ম্যাডাম আপনার চোখে কি জল? দেখা যায়, “চোখ টেনে মহুয়া বলছেন, আপনি কি আমার চোখে জল দেখছেন! তাহলে এ সব ফালতু প্রশ্ন করছেন কেন!”

মহুয়া বৈঠক বয়কট করায় বিজেপি মুখপাত্র পাল্টা বলেন, তৃণমূল সাংসদের কাছে উত্তর দেওয়ার কিছু ছিল না। তাই নাটক করে বেরিয়ে এসেছেন। বিজেপির বক্তব্য, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিই দাবি করেছেন যে মহুয়ার দেশে বিদেশে বেড়ানোর তিনি বন্দোবস্ত করেছিলেন। সেই হীরানন্দানিই আবার মহুয়ার হয়ে সংসদে আদানির বিরুদ্ধে প্রশ্ন পোস্ট করেছিলেন। তাই স্বাভাবিক ভাবে হয়তো তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে কোন হোটেলে তিনি উঠেছিলেন ইত্যাদি।

তাৎপর্যপূর্ণ হল, মহুয়ার ব্যাপারে দানিশ আলির মতো অন্য বিরোধী দলের সাংসদরা প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিন্তু তাঁর দল তৃণমূল এ ব্যাপারে কোনও মন্তব্য করছে না। এদিনও কাকলি ঘোষদস্তিদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছেন, মহুয়া গেছে তো এথিক্স কমিটির বৈঠকে। দেখা যাক, ওঁকে কী প্রশ্ন করা হয়।


```