Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

EPF e-Nomination: প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে ই নমিনেশন কীভাবে করবেন? জানুন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট আছে। নমিনির নাম নথিভুক্ত নেই। কিন্তু এটা করতেই হবে আপনাকে। নাহলে ভবিষ্যতে বিপদে পরতে পারেন আপনি। (EPF e-Nomination) তবে চিন্তা নেই এই জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই সহজ উপায়ে

EPF e-Nomination: প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে ই নমিনেশন কীভাবে করবেন? জানুন বিস্তারিত

শেষ আপডেট: 22 May 2022 12:20

দ্য ওয়াল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট আছে। নমিনির নাম নথিভুক্ত নেই। কিন্তু এটা করতেই হবে আপনাকে। নাহলে ভবিষ্যতে বিপদে পরতে পারেন আপনি। (EPF e-Nomination)

তবে চিন্তা নেই এই জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই সহজ উপায়ে করে ফেলতে পারেন এই গুরুত্বপূর্ণ কাজটি।

এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অফিস বা ইপিএফও সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ই-নমিনেশন বা ই-মনোনয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। যদি আপনি এই কাজটি না করেন তাহলে ভবিষ্যতে আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে সমস্যায় পড়বেন আপনি।

ইপিএফও আরও জানিয়েছিল, পিএফ, পেনশন এবং কর্মচারীদের ডিপোজিট-লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিমের (EDLI) যোগ্য পরিবারের সদস্যদের ৭ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ই-মনোনয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু কীভাবে আপনি এই কাজটি সম্পন্ন করবেন? (EPF e-Nomination)

বিষয়টা কীভাবে করবে তা অনেকেই জানেন না। তাই তাঁদের জন্য রইল সহজ উপায়

  • প্রথমেই ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in এতে যান
  • সেখানেই আপনি পাবেন 'Service' বিকল্পটি। ওই বিকল্পের মধ্যে থেকে বেছে নিন 'For Employees' অপশনটা।
  • ওখানেই আপনি পাবেন 'Member UAN/Online Service' অপশনটি। সেখানে গিয়ে নিজের UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • তারপরেই আপনি দেখতে পাবেন 'ই-নমিনেশন' অপশন। সেখান আপনি পাবেন 'Provide Details'। তা পূরণ করার পর 'save' করুন।
  • ফ্যামিলি ডিক্ল্যারেশনে 'Yes' করুন
  • কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, তার জন্য 'Nomination Details'-তে ক্লিক করুন। তারপর 'Save EPF Nomination' করুন
  • ওটিপি- র জন্য 'E-Sign'-এ ক্লিক করুন।
  • আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে OTP আসবে। তা দিয়ে সাবমিট করে দিন।

ধেয়ে আসছে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই কি ভিজতে চলেছে কলকাতা


```