Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত বায়োটেকের টিকার প্রস্তুতি দেখতে আসছেন ৮০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে ভারত বায়োটেকের টিকার প্রস্তুতি দেখে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ৮০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আসছেন টিকার কাজকর্ম খতিয়ে দেখতে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন ক্যানডিডেটগুলির মধ্যে ভারত বায়োট

ভারত বায়োটেকের টিকার প্রস্তুতি দেখতে আসছেন ৮০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা

শেষ আপডেট: 3 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে ভারত বায়োটেকের টিকার প্রস্তুতি দেখে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ৮০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আসছেন টিকার কাজকর্ম খতিয়ে দেখতে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন ক্যানডিডেটগুলির মধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনই এখনও পর্যন্ত এগিয়ে। দেশের ২৬টি জায়গায় টিকার ট্রায়াল জোরকদমে এগোচ্ছে। আগামী বছরের মার্চ-মে মাসের মধ্যে কোভ্যাক্সিন বাজারে চলে আসবে বলে মনে করা হচ্ছে। সংস্থাও দাবি করেছে, তাদের প্রতিষেধকের দাম হবে সবথেকে কম। তেলঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমার জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বুধবার, ৮০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ভ্যাকসিন গ্রুপের প্রধানরা আসতে পারেন ভারত বায়োটেকে। হায়দরাবাদের আরও এক ভ্যাকসিন নির্মাতা সংস্থা বায়োটেকনোলজি ই-তেও যাওয়ার কথা রয়েছে তাঁদের। টিকার প্রস্তুতি, কার্যকারিতা ও টিকার বিতরণ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হবে। ভারত বায়োটেক দাবি করেছে, তাদের টিকা ৬০% কার্যকরী হবে। তবে এর বেশিও হতে পারে। সংস্থার কোয়ালিটি অপারেশনের প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ বলেছেন, যে কোনও টিকা ৫০ শতাংশ কার্যকরী হলেই তাতে ছাড়পত্র দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর নিয়মও তাই। প্রথম দুই পর্যায়ে টিকার ট্রায়ালের ফল দেখেই ধারণা যে টিকা ৬০ শতাংশ কার্যকরী হতে পারে। বয়স্কদের শরীরেও ভালভাবে কাজ করবে এই টিকা। দেশের বাজারে টিকা কবে আসবে সে নিয়ে সাই প্রসাদের বক্তব্য, এপ্রিল থেকে জুন মাস টার্গেট করা হয়েছে। প্রথমে ভারত বায়োটেক জানিয়েছিল, সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই টিকা চলে আসার সম্ভাবনা আছে। তবে তৃতীয় পর্বের ট্রায়াল সম্পূর্ণ শেষ করে স্বেচ্ছাসেবকদের শরীরে টিকার কার্যকারিতা ও সুরক্ষার বিষয়ে নিশ্চিত হয়ে তবেই টিকা আনা হবে বলে জানিয়েছেন তিনি। চূড়ান্ত পর্বের ট্রায়াল মিটিয়ে খাতায়কলমে ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমোদন নিয়ে টিকা দেশের বাজারে আনতে এপ্রিল মাস হয়ে যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে যৌথ উদ্যোগে করোনার টিকা কোভ্যাক্সিন বানিয়েছে ভারত বায়োটেক। কোভ্যাক্সিন হল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অর্থাৎ ভাইরাল স্ট্রেন নিষ্ক্রিয় করে বানানো হয়েছে। এই টিকার প্রথম দুই পর্বের ক্লিনিকাল ট্রায়ালে রিপোর্ট ভাল বলেই দাবি করেছে ভারত বায়োটেক। ২৮ দিনের ব্যবধানে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছিল। টিকার ডোজে স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সংস্থার ভাইরোলজিস্টরা। প্রথম দুই পর্বে ২০টি রেসাস প্রজাতির বাঁদরের শরীরেও টিকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ১৪ দিন পরে বাঁদরদের শরীরে অ্যান্টিবডি তৈরি শুরু হয়। ভারত বায়োটেক জানায়, টিকার ডোজে পশুদের শরীরেও অভূতপূর্ব ফল দেখা গিয়েছে।

```