Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বড় অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা রেলের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বড় অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা রেলের

কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় রেলের তরফে ক্ষতিপূরণ ঘোষণা

শেষ আপডেট: 17 June 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা। এই ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে রেল মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা এবং কম আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। একই সঙ্গে, যে জায়গায় হেল্পডেস্ক খোলা হয়েছে এবং তার নম্বর কী, তাও জানিয়েছ রেল কর্তৃপক্ষ। 

সরকারি সূত্রে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮। দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রওনা দিয়েছে ১০টি বাস। বিকেলেও শিলিগুড়ি-কলকাতা বাস পরিষেবা চালু রাখা হবে। ইতিমধ্যেই অবশ্য দুর্ঘটনাস্থল থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত সাড়ে ৮টার মধ্যে তা কলকাতায় ঢুকে যাওয়ার কথা। 

উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যালেই আনা হয়েছে ৫৪ জনকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের আরও অনেকে। এই প্রেক্ষিতেই হাসপাতালে কতটা রক্ত মজুত রয়েছে, তা খতিয়ে দেখা হয়। তারপরেই পর্যাপ্ত রক্ত মজুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। 


```