Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলবোর্নে ইংরেজ বোলারদের দাপট! ১৩৭ রানে থামলেন বাবররা

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের ঐতিহাসিক ফাইনালে শুরুটা ভাল হল না পাকিস্তানের (England vs Pakistan)। ইংরেজ বোলারদের সামনে ধস নামল পাকিস্তান ব্যাটিং লাইনআপের। ২০ ওভার শেষে ৮ উইকেট খুইয়ে বাবররা তুললেন ১৩৭ রান। টস জিতে এদিন প্রথমে বাবর আজমদে

মেলবোর্নে ইংরেজ বোলারদের দাপট! ১৩৭ রানে থামলেন বাবররা

শেষ আপডেট: 13 November 2022 10:19

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের ঐতিহাসিক ফাইনালে শুরুটা ভাল হল না পাকিস্তানের (England vs Pakistan)। ইংরেজ বোলারদের সামনে ধস নামল পাকিস্তান ব্যাটিং লাইনআপের। ২০ ওভার শেষে ৮ উইকেট খুইয়ে বাবররা তুললেন ১৩৭ রান।

টস জিতে এদিন প্রথমে বাবর আজমদের ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ইংরেজ বোলার স্যাম কারনের ঝটকায় দিশেহারা হয়ে পড়েন বাবররা। ২৯ রানের মাথাতেই মহম্মদ রিজওয়ানকে (১৫) তুলে নিয়ে ধাক্কা দেন স্যাম। শুধু স্যাম নন, আদিল রশিদের প্রথম স্পেলেই পাক শিবির ছন্নছাড়া হয়ে যায়।

এদিনের ম্যাচে বাবর আজম রান পেলেও ব্যর্থ তিনে নামা মহম্মদ হরিশ (৮)। বাবর (৩২) আউট হওয়ার পরে রানের গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করে শন মাসুদ ও শাহাদাব খান জুটি। কিন্তু বড় রানের লক্ষ্য রাখতে পারেনি এই জুটি। এই দুই ব্যাটার আউট হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ।

এদিনের ম্যাচে স্যাম কারন একাই তিন উইকেট নেন। ৪ ওভার বল করে দেন মাত্র ১২ রান। আদিল রশিদ, ক্রিস জর্ডন দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন বেন স্টোকস। এখন দেখার বাটলারদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন কিনা শাহিন আফ্রিদিরা।

৩০ বছর আগে বিশ্বজয়ীদের ডেসিংরুমের ‘পেপটক’ ফের বাবরদের দিলেন ইমরান


```