Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে নেমেই অসুস্থ বেন স্টোকসরা! পিছিয়ে যেতে পারে প্রথম টেস্ট

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সফরে গিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড দল (England vs Pakistan)। একের পর এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। শুধু ক্রিকেটাররাই নন, সাপোর্টিং স্টাফদের মধ্যেও অসুস্থতার খবর আসে। এরফলে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম

পাকিস্তানে নেমেই অসুস্থ বেন স্টোকসরা! পিছিয়ে যেতে পারে প্রথম টেস্ট

শেষ আপডেট: 30 November 2022 11:26

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সফরে গিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড দল (England vs Pakistan)। একের পর এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। শুধু ক্রিকেটাররাই নন, সাপোর্টিং স্টাফদের মধ্যেও অসুস্থতার খবর আসে। এরফলে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট পিছিয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানে নামার পর থেকে একের পর এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন। মূলত পেটের সমস্যা দেখা দিচ্ছে সবার। মঙ্গলবারই দু'তিন জন ক্রিকেটারকে এই কারণে বিশ্রামে পাঠানো হয়েছিল। কিন্তু বুধবার ইংল্যান্ড শিবিরের চিত্র আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।

জানা গেছে, ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফ মিলিয়ে ১৩-১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাতেই মাথায় হাত পড়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। ১১ জন ক্রিকেটারকে সুস্থ অবস্থায় কীভাবে মাঠে নামাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর।

বৃহস্পতিবার থেকে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট শুরুর কথা। কিন্তু আদৌ সেই টেস্ট হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ একদিন পিছিয়ে যেতে পারে বলেও শোনা যাচ্ছে। ইংল্যান্ড শিবির থেকে সেই অনুরোধ করা হতে পারে বলে খবর।

কোচ থেকে অধিনায়ক সকলেই অসুস্থ। একাধিক ক্রিকেটার দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু ঠিক কী কারণে এতজন ক্রিকেটার একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তা স্পষ্ট জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে কোনও ভাইরাসের থেকেই এই রোগ ছড়িয়েছে।

বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড, নাম জড়িয়ে মোদীরও! কী এমন কাণ্ড ঘটিয়েছে তারা


```