Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুকে ‘স্প্যানিশ বান্ধবীর’ পাল্লায় পড়ে দু’লাখ খোয়ালেন ইঞ্জিনিয়ার

দ্য ওয়াল ব্যুরো : ফেসবুকে আলাপ। নিজেকে স্প্যানিশ মহিলা বলে পরিচয় দিয়ে দিব্যি হোয়াটস অ্যাপে কথাবার্তা চালাতেন মুম্বইয়ের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। পরিচয় ঘনিষ্ঠ হতে মহিলা নিজের ছবি পাঠালেন। এমনকী ভারতে আসতে চাইলেন ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করার জন্

ফেসবুকে ‘স্প্যানিশ বান্ধবীর’ পাল্লায় পড়ে দু’লাখ খোয়ালেন ইঞ্জিনিয়ার

শেষ আপডেট: 5 January 2019 12:22

দ্য ওয়াল ব্যুরো : ফেসবুকে আলাপ। নিজেকে স্প্যানিশ মহিলা বলে পরিচয় দিয়ে দিব্যি হোয়াটস অ্যাপে কথাবার্তা চালাতেন মুম্বইয়ের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। পরিচয় ঘনিষ্ঠ হতে মহিলা নিজের ছবি পাঠালেন। এমনকী ভারতে আসতে চাইলেন ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করার জন্য। যেদিন মহিলার আসার কথা সেদিন ইঞ্জিনিয়ারের কাছে এল ‘কাস্টমস অফিসারের’ ফোন। তখনই দু’লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার। আন্ধেরি পুলিশ এই ঘটনায় এফআইআর করেছে। ৩৬ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ার জানিয়েছেন, গত বছর আগস্টে ফেসবুকে মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। মহিলা বলেছিলেন, তাঁর জন্ম স্পেনে। কিন্তু এখন লন্ডনে থাকেন। প্রতি সপ্তাহের শেষে স্পেনে যান। ফেসবুকে আলাপ হওয়ার পরে তাঁরা হোয়াটস অ্যাপে চ্যাটিং শুরু করেন। একসময় মহিলা বলেন, তিনি ভারতে যাছেন। ইঞ্জিনিয়ারের কথায়, ডিসেম্বরের মাঝামাঝি তার এদেশে আসার কথা ছিল। দু’জনে ফোন নম্বর বিনিময় করেছিলাম। সে বলল, আমার জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছে। তার ছবিও পাঠিয়েছিল। সন্দেহ করার মতো কিছু ঘটেনি। যেদিন তার আসার কথা সেদিন কাস্টমস অফিসার পরিচয় দিয়ে একজন আমাকে ফোন করলেন। তিনি বলেন, ওই বিদেশিনীর ক্রেডিট কার্ড এখনও অন্য দেশে ব্যবহারের উপযুক্ত হয়নি। ভারতে যেহেতু আপনিই মহিলার একমাত্র পরিচিত তাই আপনাকে ফোন করছি। তখন মহিলার ‘কাস্টমস ডিউটি’ ও অন্যান্য খরচ বাবদ ইঞ্জিনিয়ার দু’লক্ষ আট হাজার টাকা দেন। ওই মহিলা আরও টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ততক্ষণে ইঞ্জিনিয়ারের সন্দেহ হতে শুরু করেছে। তিনি টাকা দেওয়া বন্ধ করেন। সঙ্গে সঙ্গে মহিলার ফোনও বন্ধ হয়ে যায়। তখন ইঞ্জিনিয়ার নিশ্চিত হন, তিনি বড় ভুল করে ফেলেছেন। এক আত্মীয়ের সঙ্গে যান থানায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে লোক ঠকানোর মামলা হয়। পুলিশ জানিয়েছে, এক নাইজেরীয় গ্যাং এইরকম ঠকানোর কাজে যুক্ত। তারা একসঙ্গে অনেককে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। যে অ্যাকসেপ্ট করে তাকে নানাভাবে ঠকাতে চেষ্টা করে। অনেক সময় সফলও হয়। তারা অনেক সময় ইন্টারনেটে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দিয়েও লোক ঠকায়। কোনও সফল পাত্র বা পাত্রীর নাম দিয়ে ভুয়ো প্রোফাইল তৈরি করে। এই কাজে কয়েকজন ভারতীয়ও নাইজেরীয়দের সাহায্য করে। পুলিশ তাদের কয়েকজনকে গ্রেফতার করেছে। কিন্তু পুরো গ্যাংটাকে নিষ্ক্রিয় করতে পারেনি।

```