.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 25 April 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: আবার দুর্ঘটনার কবলে টয়ট্রেন (Toy Train)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের (Darjeeling) কার্শিয়াং ও রংটং স্টেশনের মাঝে।
তবে ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ ছিল না। থাকলে কী হত, সেটা ভাবতেই গিয়েই আতঙ্কে শিউড়ে উঠছেন টয়ট্রেনের কর্তাব্যাক্তিরা। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও।
কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ডিরেক্টর ঋষভ চৌধুরী।
রেল সূত্রের খবর, এদিন শিলিগুড়ি থেকে ইঞ্জিনটি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সুকনা স্টেশনের অদূরে জঙ্গলের মধ্যে আচমকা উল্টে যায়। ঘটনার পরই চালককে উদ্ধার করা হয়। রেল সূত্রের খবর, তিনি সুস্থ আছেন।
তবে ইঞ্জিনের সঙ্গে ট্রেন থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতো বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও পুরো ঘটনাকে কেন্দ্র করে জোর আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।