Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আবার রেল দুর্ঘটনা! নলপুরে লাইন থেকে ছিটকে গেল ইঞ্জিন, দুর্ঘটনার কবলে সাপ্তাহিক এক্সপ্রেস

ফের বড়সড় রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ পূর্ব রেলওয়ের নলপুর।

আবার রেল দুর্ঘটনা! নলপুরে লাইন থেকে ছিটকে গেল ইঞ্জিন, দুর্ঘটনার কবলে সাপ্তাহিক এক্সপ্রেস

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 November 2024 08:03

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ পূর্ব রেলওয়ের নলপুর। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমার স্টেশনে যাওয়ার পথে নলপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস।

স্থানীয় সূত্রের খবর, নলপুর স্টেশনের কাছে আচমকা চলন্ত ট্রেন থেকে ছিটকে যায় ট্রেনটির ইঞ্জিন। ঘটনার জেরে লাইনচ্যুত হয় ট্রেনের তিনটি বগি। ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ডাইন ট্রেনটি নলপুর স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। সে সময়ই আচমকা ইঞ্জিন ট্রেনকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে ২ নম্বর লাইনে গিয়ে পড়ে। ঘটনার জেরে হাওড়া-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসের পার্সেল ভ্যান-সহ তিনটি বগি লাইনচ্যুত হয়। বাকি দুটি প্যাসেঞ্জার বগির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেনটির গতিবেগ কম ছিল। তা না হলে বড়সড় রেল দুর্ঘটনা ঘটতে পারত।

গোটা ঘটনায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। কীভাবে ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ ব্যাপারে অফিসিয়ালি রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

এদিকে দুর্ঘটনার জেরে সকাল থেকেই রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল পরিষেবা।


```