Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জমা পড়ল ১০ হাজার পাতার নথি! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির

চার্জশিটে নাম উঠে এসেছে ২৯ জনের।

জমা পড়ল ১০ হাজার পাতার নথি! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির

ফাইল ছবি

শেষ আপডেট: 4 December 2024 08:38

দ্য ওয়াল ব্যুরো:  প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবারই ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি জমা পড়েছে।

সেখানেই উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। তালিকায় রয়েছে ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার। অভিযোগ, ওই সংস্থাগুলিতেই নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। চার্জশিটে নাম উঠে এসেছে ২৯ জনের।

তদন্তে নেমে প্রথম থেকেই লিপস অ্যান্ড বাউন্সের দিকে অভিযোগের আঙুল তোলে ইডি। আর্থিক তছরুপের অভিযোগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে গ্রেফতারও করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এর আগে ২১ অগস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার হয়। 

পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয়, ২০২০ সালের ৩ জানুয়ারি, লিপস অ্যান্ড বাউন্ডস এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার মধ্যে চুক্তিও হয়। মঙ্গলবার বিশেষ আদালতে নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিল, প্রথম থেকে আনা সব অভিযোগ সত্যি। এদিন ব্যক্তি ও সংস্থা মিলিয়ে মোট ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় প্রায় ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। 

চার্জশিটে অভিযোগ, আইন ভেঙে রাজ্যের প্রাথমিক স্কুলে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও শান্তনু বন্দ্যোপাধ্যায়।


```