Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা! রেশন দুর্নীতি মামলায় জানিয়েছেন অভিনেত্রী, দাবি ইডির

৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা! রেশন দুর্নীতি মামলায় জানিয়েছেন অভিনেত্রী, দাবি ইডির

ঋতুপর্ণা সেনগুপ্ত

শেষ আপডেট: 2 July 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তদন্তকারীদের দিতেই তিনি এসেছেন। দু'সপ্তাহের মধ্যে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

ইডি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির, তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন। 

জুন মাসে ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা। সেইমতো ওইদিন সকালেই সিজিও কমপ্লেক্সে কাগজপত্র নিয়ে চলে যান ঋতুপর্ণার হিসাবরক্ষক। অভিনেত্রীও যে ইডির ডাকে সাড়া দিয়ে  সিজিওতে আসছেন, তা জানা গিয়েছিল তখনই। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দেন ঋতুপর্ণা। 

ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছিল। এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।


```