Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জৈব সার ব্যবহারে উৎসাহ দিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব বললেন, মিথ ভাঙতেই হবে

পাতুলিয়া পঞ্চায়েতের উদ্যোগে এবং ব্যারাকপুর ব্লক-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রুইয়ার আজমতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

জৈব সার ব্যবহারে উৎসাহ দিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব বললেন, মিথ ভাঙতেই হবে

শেষ আপডেট: 10 April 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অর্গানিক সার কৃষি ক্ষেত্রে ভীষণ উপযোগী এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। আর এটা বুঝে রাজ্যের কৃষকদের এই সার ব্যবহারে উৎসাহ দিতে কাজ করছে রাজ্যের কৃষি দফতর। দাবি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

বৃহস্পতিবার ব্য়ারাকপুরের পাতুলিয়া পঞ্চায়েতে এসে রাজ্যের সেচমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, রাজ্যের কৃষি দফতর কৃষি ক্ষেত্রে অর্গানিক সার ব্যবহারের ওপর বেশি জোর দিচ্ছে এবং কৃষকদেরও সেই বিষয়ে আগ্রহ বাড়ানো চেষ্টা হচ্ছে। 

প্রসঙ্গত পাতুলিয়া পঞ্চায়েতের উদ্যোগে এবং ব্যারাকপুর ব্লক-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রুইয়ার আজমতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস-সহ অন্যরা। এই প্রকল্পের মুল লক্ষ্য গৃহস্থের বাড়ির  বিভিন্ন ফেলে দেওয়া পচন ও অপচনশীল বর্জ্য থেকে কী ভাবে জৈব সার উৎপাদন করে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা যায়,তা নিশ্চিত করা। পাশাপাশি এলাকাকে আবর্জনা মুক্ত করা। 

মন্ত্রী জানান, রাজ্যে ৫ লাখ হেক্টর জমিতে অর্গানিক সার ব্যবহার করে চাষাবাদ হচ্ছে। কিন্তু বাকি ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাচ্ছে না। কারণ কৃষকদের মধ্যে উৎপাদন কেমন হবে তাই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তাই কৃষি দফতরের কর্মী আধিকারিকরা কৃষকদের মাঝে গিয়ে অর্গানিক সার ব্যবহারে চাষ করা নিয়ে যে মিথ তৈরি হয়েছে সেটা ভাঙার চেষ্টা করছে।


```