Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ফের উত্তপ্ত উপত্যকা! কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত তিন জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত তিন জঙ্গি। সোমবার জম্মু-কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি। সেনাবাহিনীর তরফে খবর, তাদের কাছে গোপন সূত্রে আগে থেকে খবর ছিল জঙ্গি গতিবিধির। সেই সূত্র ধরেই শুরু হয় অভিয

ফের উত্তপ্ত উপত্যকা! কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত তিন জঙ্গি

শেষ আপডেট: 22 January 2019 02:01

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত তিন জঙ্গি। সোমবার জম্মু-কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি। সেনাবাহিনীর তরফে খবর, তাদের কাছে গোপন সূত্রে আগে থেকে খবর ছিল জঙ্গি গতিবিধির। সেই সূত্র ধরেই শুরু হয় অভিযান। সোমবার সন্ধ্যের পর থেকেই বদগাম জেলার বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করে সেনাবাহিনী। চাদুরা জিনপাচাল, চারা-ই-শরিফ প্রভৃতি জায়গায় শুরু হয় তল্লাশি। সেনা জওয়ানদের সক্রিয়তা দেখে বিপদ বোঝে জঙ্গিরা। এক সময়ে বাহিনীর দিকে লক্ষ করে ছুঁড়ে দেয় গুলি। পালটা জবাব চালিয়ে দেয় সেনা জওয়ানেরাও। দীর্ঘক্ষণ ধরে চলে দু'পক্ষের গুলির লড়াই। এনকাউন্টারের গোড়ার দিকেই নিহত হয় দুই জঙ্গি। কিছু পরে আরও এক জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করে সেনা। শেষ পাওয়া খবর অনুসারে এখনও দু'পক্ষের গুলির লড়াই চলছে। বদগাম জুড়ে চলছে সেনা অভিযান।

```