Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সাতসকালে ফের সেনা-জঙ্গি এনকাউন্টার পুলওয়ামায়, 'জঙ্গিমুক্ত' বলে ঘোষিত ত্রাল এলাকায় কি নতুন ঘাঁটি সন্ত্রাসীদের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল সকাল ফের উত্তপ্ত উপত্যকা। আবারও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকা। পুলিশের অনুমান, গোপনে নতুন জঙ্গিঘাঁটি তৈরি হয়েছে সেখানে। কারণ কয়েক দিন আগেই দফ

সাতসকালে ফের সেনা-জঙ্গি এনকাউন্টার পুলওয়ামায়, 'জঙ্গিমুক্ত' বলে ঘোষিত ত্রাল এলাকায় কি নতুন ঘাঁটি সন্ত্রাসীদের

শেষ আপডেট: 1 July 2020 03:40

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল সকাল ফের উত্তপ্ত উপত্যকা। আবারও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকা। পুলিশের অনুমান, গোপনে নতুন জঙ্গিঘাঁটি তৈরি হয়েছে সেখানে। কারণ কয়েক দিন আগেই দফায় দফায় এনকাউন্টার চালিয়ে এখাধিক জঙ্গি নিকেশ করা হয়। গোটা ত্রাল এলাকাকে জঙ্গিমুক্ত বলে দাবিও করা হয় জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে। কিন্তু আজকের হামলার পরে সেই দাবিক বিশ্বাসযোগ্যতা রইল না। বুধবার সকালে ত্রালের বিলালাবাদ গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ায় সেনার যৌথবাহিনী তল্লাশি চালাতে শুরু করে এলাকায়। অবন্তীপোরায় চলছিল এমনই তল্লাশি। আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয় এনকাউন্টার। গতকাল বিকেলেও সেনা অপারেশন চলেছিল বিজবেহারা এলাকায়, সেখানে দুই জঙ্গিকে মেরে ফেলে বাহিনী। ২৪ ঘণ্টা না কাটতেই ফের অশান্ত পরিস্থিতি। চলতি মাসের ২৪ তারিখে অর্থাৎ শুক্রবার দক্ষিণ কাশ্মীরের ত্রলের উলার অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সারারাত গুলির লড়াই চলার পরে তিন জঙ্গি নিহত হয়। তার আগেও বেশ কয়েক দফায় অপারেশন চলেছে। কিন্তু ২৪ তারিখের ঘটনার পরেই ২৭ তারিখে কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার টুইট করেন, ত্রাল অঞ্চলে হিজবুল মুজাহিদিনের কোনও জঙ্গি সেখানে নেই। তিনি এও দাবি করেন, ১৯৮৯ সাল থেকে এই প্রথম এমন জঙ্গিমুক্ত হল ত্রাল। কিন্তু সে দাবি নস্যাৎ করে ফের জঙ্গিঘাঁটি গড়ার খবর এসেছে এই এলাকা থেকেই।

```