Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রক্ষী-জঙ্গি এনকাউন্টারে ভোর থেকে কাঁপছে জম্মু-কাশ্মীরের বারামুলা, অশান্তি লাগাতার

দ্য ওয়াল ব্যুরো: ভোর-রাতে আচমকা শুরু জঙ্গি-রক্ষী এনকাউন্টার! আজ শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার এই ঘটনায় হতাহতের খবর মেলেনি এখনও। তবে পরপর কয়েক দিন ধরেই এলাকা উত্তপ্ত। এদিন ফের ভোরে ঘুমের মধ্যেই কেঁপে ওঠেন এলাকাবাসী। জানা গেছে,

রক্ষী-জঙ্গি এনকাউন্টারে ভোর থেকে কাঁপছে জম্মু-কাশ্মীরের বারামুলা, অশান্তি লাগাতার

শেষ আপডেট: 4 September 2020 02:57

দ্য ওয়াল ব্যুরো: ভোর-রাতে আচমকা শুরু জঙ্গি-রক্ষী এনকাউন্টার! আজ শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার এই ঘটনায় হতাহতের খবর মেলেনি এখনও। তবে পরপর কয়েক দিন ধরেই এলাকা উত্তপ্ত। এদিন ফের ভোরে ঘুমের মধ্যেই কেঁপে ওঠেন এলাকাবাসী। জানা গেছে, গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। কাল গভীর রাতে বারামুলার পাত্তান এলাকার ইয়েদিপোরায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার আগাম খবর ছিল তাদের কাছে। আচমকা ভোর রাতে অতর্কিতে বাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। https://twitter.com/KashmirPolice/status/1301690164398313472 সোমবারই এই বারামুলায় সেনাবাহিনীর একটি গাড়িকে নিশানা করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপরেই ফেটে যায় গ্রেনেড। আহত হন সেই সময় ওই এলাকায় থাকা সাধারণ নাগরিকরা। জানা গিয়েছে, আহত হয়েছেন মোট ৬ জন। সেনাবাহিনীর তরফেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগের দিনও গ্রেনেড হামলা হয়েছিল এই বারামুলা জেলাতেই। সোপোর এলাকায় একটি পুলিশ পোস্টকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালান চেক পোস্টের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। গতকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকায় ওয়ারপোরা পুলিশ পোস্টকে নিশানা করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর দুদিন এই কাণ্ডের পরে বারামুলার ওই এলাকায় বেশ কয়েক দিন ধরেই কয়েক জনের সন্দেহজনক গতিবিধি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। খবর পৌঁছে যায় সেনার কাছে। সেই খবরের ভিত্তিতেই কয়েক দিন ধরেই বারামুলার নির্দিষ্ট কিছু অঞ্চলে চিরুনি তল্লাশিতে নামে সেনা। ওই এলাকায় যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, তাও স্পষ্ট হয়। ঘন পার্বত্য অঞ্চলে জঙ্গল ও খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে বছরের এই সময়টায় অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এবারেও তেমনই হয়েছে। ভোর থেকে এখনও চলছে গুলির লড়াই। আরও বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

বিস্তারিত আসছে...


```