Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোররাত থেকে জোর গুলির লড়াই, কুলগামে জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার পরে কুলগাম। ফের জঙ্গিদের জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার ভোররাত থেকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে তেতে উঠেছে দক্ষিণ কাশ্মীরের কুলগামের যমরাচ গ্রাম। গোপন ডেরা থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছ

ভোররাত থেকে জোর গুলির লড়াই, কুলগামে জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনাবাহিনী

শেষ আপডেট: 13 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার পরে কুলগাম। ফের জঙ্গিদের জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার ভোররাত থেকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে তেতে উঠেছে দক্ষিণ কাশ্মীরের কুলগামের যমরাচ গ্রাম। গোপন ডেরা থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে সেনাও। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কুলগামের যমরাচ গ্রামে জঙ্গিদের নতুন ডেরার খোঁজ পেয়ে ভোররাতেই এনকাউন্টার চালায় ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল টিম। সেনাবাহিনীর উপস্থিতি আঁচ করেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তেড়ে জবাব দিতে থাকে ভারতীয় বাহিনীও। গুলির লড়াই এখনও চলছে বলে জানিয়েছে সেনা সূত্র। যৌথ বাহিনীর দাবি, যমরাচ গ্রামে অনেকদিন ধরেই জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছিল। কোন জঙ্গি গোষ্ঠীর জমায়েত হয়েছে সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর পেয়েই, গোটা এলাকা ঘিরে ফেলে রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীরের পুলিশের একটি দল। শুরু হয়ে যায় গুলি বিনিময়। কতজন জঙ্গি লুকিয়ে আছে সেটা এখনও স্পষ্ট নয়। সেনার দাবি, তাদের ডেরা ঘিরে ফেলা হয়েছে। লকডাউনের মধ্যেই বারে বারে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি ছুড়েছে পাক সেনাবাহিনী। চলতি বছরে এখনও পর্যন্ত ১৪০০ বার যুদ্ধবিরক্তি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সেনা সূত্র জানাচ্ছে, লকডাউনেই একাধিকবার উত্তপ্ত হয়েছে উপত্যকা। জঙ্গিদমন অভিযানে সাফল্যও এসেছে। জঙ্গিদের নিকেশ করতে গিয়ে শহিদ হয়েছেন দেশের বীর জওয়ানরা। হান্দওয়ারা এনকাউন্টার এ যাবৎ ভারতীয় সেনার অন্যতম সফল জঙ্গিদমন অভিযান। উপত্যকার হিজবুল মুজাহিদিনের চিফ কম্যান্ডার রিয়াজ নাইকু ও হিজবুলেরই আরও এক সক্রিয় সদস্যকে নিকেশ করে ভারতীয় বাহিনী। এই এনকাউন্টারে মুখোমুখি জঙ্গিদের সঙ্গে লড়াই করে শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, সেনা জওয়ান মনোজ অনুজ সুড, রাজেশ কুমার, দীনেশ সিং এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সাব ইনসপেক্টর শাকিল কাজী। সেনা সূত্রে খবর, গত বছর ডিসেম্বর থেকেই জঙ্গি কার্যকলাপ ফের বেড়েছে উপত্যকায়। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। পরিসংখ্যান বলছে, গত বছর জম্মু-কাশ্মীরে খতম হয়েছিল ১৫২ জন জঙ্গি। চলতি বছরে এখনও অবধি ৬০ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এপ্রিল মাসেই সবচেয়ে বেশি সাফল্য এসেছে বলে জানা গিয়েছে।

```