Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মার্টিনেজের হাত ধরে মোহনবাগানে মারাদোনা গেটের সূচনা, মাঠেও নামবেন বিশ্বকাপজয়ী

দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি গোলরক্ষক এমিলিয়ানো (ডিবু) মার্টিনেজ (Emiliano Martinez) আসছেন কলকাতায় ৩ জুলাই রাতে। পরেরদিন দুপুরে ৪ জুলাই মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে পা রাখবেন লিওনেল মেসির প্রিয় সতীর্থ।

মার্টিনেজের হাত ধরে মোহনবাগানে মারাদোনা গেটের সূচনা, মাঠেও নামবেন বিশ্বকাপজয়ী

শেষ আপডেট: 23 May 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি গোলরক্ষক এমিলিয়ানো (ডিবু) মার্টিনেজ (Emiliano Martinez) আসছেন কলকাতায় ৩ জুলাই রাতে। পরেরদিন দুপুরে ৪ জুলাই মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে পা রাখবেন লিওনেল মেসির প্রিয় সতীর্থ।

ওই বিতর্কিত বিশ্বসেরা গোলরক্ষকের হাত দিয়ে মোহনবাগান তাঁবুতে দিয়েগো মারাদোনা (Diego Maradona) গেটের উদ্বোধন হবে। ওই গেটটি অবশ্য মারাদোনা ও সোবার্সের নামে করা হয়েছে। তারপর মার্টিনেজের উপস্থিতিতে সবুজ মেরুনের মখমলের মতো মাঠে প্রাক্তনদের একটি ম্যাচ হবে। সেই ম্যাচে না খেললেও মাঠে থেকে ফুটবলারদের উৎসাহিত করবেন কিবু।

মঙ্গলবার মোহনবাগানের কর্মসমিতির সভায় এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ১০ জন নতুন লাইফ মেম্বার মার্টিনেজের হাত থেকে সদস্যপদ নেবেন।

মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সভা চলছে। মঙ্গলবার তাঁবুতে।

মোহনবাগান মাঠে মোহনবাগান একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশের মধ্যে ম্যাচ রয়েছে। সেই ফ্রেন্ডশিপ কাপের দল বাছাই করবেন দুই প্রাক্তন তারকা মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। ওই ম্যাচে মাঠে ও গ্যালারিতে থাকবেন ডিবু। ৪৫ বছরের কমবয়সীরাই দলে সুযোগ পাবেন। মার্টিনেজের আসার বিষয়ে কী পরিকল্পনা গ্রহণ করা হবে, সেই নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষককে নিয়ে আসছেন উদ্যোগপতি শতদ্রু দত্ত।

এদিকে, মোহনবাগানের হয়ে যুব লিগে খেলা ফুটবলাররাই কলকাতা লিগ ও ডুরান্ডে খেলবেন বলে জানান বাগান সচিব দেবাশিস দত্ত। প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে ২০ জুলাই।

ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোহনবাগান। সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘প্রত্যেক ক্লাবের নিজস্ব ভাবনা থাকে। ইস্টবেঙ্গলের অবস্থা ভাল নয়, তাই সমর্থকদের কাছে সাহায্য চেয়েছে, এতে অন্যায় কিছু নেই। সদস্যরা কীভাবে পাশে থাকবেন, সেটি তাঁদের নিজস্ব ভাবনা। তবে এটা ভাল উদ্যোগ।’

সৌরভকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের প্রস্তাব, সম্মতি দাদার, দ্য ওয়ালকে জানালেন মন্ত্রী


```