
শেষ আপডেট: 29 December 2022 18:43
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) শেষ হয়ে গিয়েও তার রেশ রেখে দিয়ে গিয়েছে। আরও ভাল করে বললে এবার মহারণে এমন কিছু চরিত্র আমরা পেয়েছি, যাঁরা সব দিক থেকে পরিবেশ আলোকিত করে রেখেছিলেন।
এরকমই এক চরিত্র হলেন আর্জেন্টিনা (Argentina) গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তিনি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে শট বাঁচিয়ে আর্জেন্টিনা প্রেমীদের কাছে চিরকালীন নায়ক হয়ে রয়েছেন। সারা আসরেই তিনি লাস্ট লাইন অব ডিফেন্স পোক্ত রেখেছিলেন। সেই কারণেই পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। কিন্তু টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রে।
বিশ্বকাপ জয় করে দেশে ফিরে তিনি ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ন এমবাপের নামে বিদ্রুপ করেছেন। ওই তারকার একটি ছবি বানিয়ে সেটি কোলে নিয়ে ঘুরেছেন।
শুধু তাই নয় খেলা শেষে ড্রেসিং রুমে ফিরে এমবাপের নামে অঙ্গ ভঙ্গি করে গান ধরেছিলেন।
মার্টিনেজ এর এই আচরণ ভালমত নেয়নি তাঁর ক্লাব অ্যাস্টন ভিলা। তারা হয়তো সামনের মরশুমে রাখবে না এই নামী তারকাকে। মার্টিনেজ এর নামে কথা বলেছেন ফ্রান্সের প্রাক্তন তারকা আদিল রামি। তিনি বলেছেন মার্টিনেজ হল ফুটবলের বাজে সন্তান। ও জানে না কী করলে মানুষের কাছে ভাল হওয়া যায়।
রামির বিরুদ্ধে মতামত জানিয়ে কথা বলেছেন মার্টিনেজ এর বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া। মারিয়া জানান মার্টিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক। সবাই ওর মতো ফুটবলারের কদর বুঝবে না।
তাতে আবার রামি বলেছেন, অ্যাঞ্জেল তো ভাল কাঁদতে জানে। আমাকে তুমি শিখিয়ে দেবে?
ডি মারিয়ার সমর্থনে কথা বলছেন তাঁর স্ত্রী জর্জিলিনা কর্দুসো। তিনি এদিন বলেন, রামি ওসব বুঝবে কেন? ও আমার স্বামীর থেকে শিখুক কিভাবে মেয়েদের সঙ্গে ব্যবহার করতে হয়।
যা অবস্থা তাতে মার্টিনেজ বিতর্কের রং এমনভাবে ছড়িয়ে দিয়েছেন সবাই ওই রঙে স্নাত হয়ে যাচ্ছেন।
মেসিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট চাই, দাবি তুললেন দেশের অর্ধেকের কাছাকাছি মানুষ