Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মার্টিনেজ এলেন কলকাতায়, সমর্থকদের উচ্ছ্বাসে 'অভিভূত' বিশ্বকাপজয়ী গোলকিপার

দ্য ওয়াল ব্যুরো: সাদা টিশার্ট ও কালো ট্রাউজার পরে সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে বের হতে দেখেই চিৎকারে ফেটে পড়লেন উপস্থিত সকলেই। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মোহনবাগ

মার্টিনেজ এলেন কলকাতায়, সমর্থকদের উচ্ছ্বাসে 'অভিভূত' বিশ্বকাপজয়ী গোলকিপার

শেষ আপডেট: 4 July 2023 06:05

দ্য ওয়াল ব্যুরো: সাদা টিশার্ট ও কালো ট্রাউজার পরে সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে বের হতে দেখেই চিৎকারে ফেটে পড়লেন উপস্থিত সকলেই। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মোহনবাগান ও আর্জেন্টিনার সমর্থক।

বিমানবন্দরে মার্টিনেজকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বিমানবন্দর থেকে বের হতেই সুজিত, মার্টিনেজের গলায় সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে দেন। সঙ্গে সঙ্গে সমর্থকদের বাঁধনছাড়া উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে ক্যামেরায়।

মার্টিনেজকে নিয়ে সাজো সাজো রব কলকাতায়। মঙ্গলবার থেকেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার দুপুরে মিলনমেলা প্রাঙ্গণে একটি আলোচনা সভায় যোগ দেবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। তারপর সেখান থেকেই সোজা চলে যাবেন ময়দানে। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন।তারপর একটি প্রীতি ম্যাচেও উপস্থিত থাকবেন মার্টিনেজ। ৫ জুলাই শ্রীভূমিতে একটি অনুষ্ঠানে থাকবেন তিনি। বুধবার রাতেই ফেরার বিমানে উঠবেন।

সোমবার ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলকিপারকে দেখতে ওপার বাংলার মানুষ ভিড় করেছিলেন বিমানবন্দরে। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বাংলাদেশে ঝটিকা সফর সেরেই কলকাতায় চলে আসেন মার্টিনেজ।

আর্জেন্টিনার গোলকিপারকে একবার চোখের দেখা দেখবে বলে বহু মানুষ বিমানবন্দরে ভিড় করেছিলেন। অনেকেই দুপুর থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন। আট থেকে আশি সকলের চোখেমুখে ছিল আনন্দ ও উত্তেজনা। সেই উত্তেজনা ধরা পড়ল মার্টিনেজের গলাতেও। তিনি জানান, এখানে আসতে পেরে তিনি খুবই আনন্দিত।

'ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে', বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই নিয়ে মত সৌরভের


```