Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাস্কের মাথায় আসেও বটে, মানুষের মস্তিষ্কে তাঁর ব্রেন মেশিন বসানোর ছাড়পত্র মিলল

দ্য ওয়াল ব্যুরো: স্টিফেন হকিং যদি এই ব্রেন-মেশিন পেতেন তাহলে হয়ত স্নায়ুর জটিল রোগে সারাটা জীবন প্রতিবন্ধী হয়ে কাটাতে হত না। এমনটাই মনে করছেন ইলন মাস্কের নিউরোলিঙ্কের (Neuralink) গবেষকরা। মাস্কের কোম্পানি এমন এক ব্রেন-মেশিন তৈরি করেছে যা না

মাস্কের মাথায় আসেও বটে, মানুষের মস্তিষ্কে তাঁর ব্রেন মেশিন বসানোর ছাড়পত্র মিলল

শেষ আপডেট: 21 September 2023 08:47

দ্য ওয়াল ব্যুরো: স্টিফেন হকিং যদি এই ব্রেন-মেশিন পেতেন তাহলে হয়ত স্নায়ুর জটিল রোগে সারাটা জীবন প্রতিবন্ধী হয়ে কাটাতে হত না। এমনটাই মনে করছেন ইলন মাস্কের নিউরোলিঙ্কের (Neuralink) গবেষকরা। মাস্কের কোম্পানি এমন এক ব্রেন-মেশিন তৈরি করেছে যা নাকি স্নায়ুর যে কোনও জটিল রোগই সারাতে পারবে। ব্রেনে ছোট্ট একটা চিপ বসিয়ে দিলেই কেল্লাফতে। মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধকতা আর গ্রাস করবে না কোনওভাবেই। এমনকী ব্রেন থেকে সঙ্কেত পাঠিয়ে শারীরিক প্রতিবন্ধকতাও সারানো যাবে এই ব্রেন-মেশিনে।

নিউরোলিঙ্কের (Neuralink) এই গবেষণায় সহযোগিতা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি। এই গবেষণার সঙ্গে জড়িত জাস্টিন স্যানচেজ জানিয়েছেন, বিশ্বজুড়ে ২ লক্ষের বেশি মানুষ মস্তিষ্কের রোগে ভোগেন। ‘অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসন অ্যাসোসিয়েশন অব আমেরিকা’ (ADAA) তাদের একটি গবেষণার রিপোর্টে বলেছিল, অবসাদ, উদ্বেগ, অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার থেকে স্লিপিং ডিসঅর্ডার—মস্তিষ্কের জটিল রোগ সারাতে পারবে ইলন মাস্কের সংস্থার তৈরি ব্রেন-মেশিন। মস্তিষ্কের ক্ষতও সারাবে। নিউরোটেকনোলজিতে এমন ডিভাইস তৈরি হয়েছে যা যে কোনও অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার, বাইপোলার সিন্ড্রোম থেকে ট্রমাটিক ব্রেন ইনজুরিও সারাতে পারবে। স্নায়ুর দুরারোগ্য রোগ থেকেও মুক্তি দেবে।

মোটর নিউরনের একটি রোগ অ্যামিওট্রপিক লেটারেল স্কেলরোসিস-এ (এএলএস) আক্রান্ত ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর পুরো জীবনই কেটেছে হুইলচেয়ারে। পক্ষাঘাতগ্রস্ত হয়েও কম্পিউটার স্পিচ সিন্থেসাইজারের মাধ্যমে কথা বলতেন তিনি। আপেক্ষিকতাবাদ, কোয়ান্টাম তত্ত্ব এবং ব্ল্যাক হোল নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। কিন্তু মস্তিষ্কের ওই জটিল রোগ তাঁকে শারীরিকভাবেও প্রতিবন্ধী করে ফেলেছিল। নিউরোলিঙ্কের গবেষকরা বলছেন, স্নায়র জটিল রোগে শরীর ও মস্তিষ্কের পেশিগুলো কাজ করা বন্ধ করে দেয়। ব্রেন থেকে সঙ্কেত না পেয়ে অকেজো হয়ে যায় শরীরের নানা অঙ্গের পেশি। তখন শারীরিক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। নতুন ব্রেন-মেশিন এই সমস্ত প্রতিবন্ধকতা নাকি দূর করতে পারবে।

কেমন এই ব্রেন-মেশিন (Neuralink)?

নিউরোলিঙ্কের (Neuralink) ডিভাইস মস্তিষ্কের সমস্ত জটিল রোগ সারাতে পারবে বলেই দাবি করেছেন গবেষকরা। এই ডিভাইস তৈরি হবে ছোট ইলেকট্রোড দিয়ে। তার মধ্যে এমন যন্ত্র থাকবে যা সহজেই মস্তিষ্কের কোষে ঢুকিয়ে দেওয়া যাবে। গবেষকদের দাবি, এই ডিভাইস মস্তিষ্কের ভেতরে কোনও ক্ষতি করবে না বা এর কোনও প্রতিক্রিয়াও দেখা যাবে না। মস্তিষ্কের কোষে প্রতিস্থাপন করলে এই যন্ত্র ক্ষতিগ্রস্থ কোষগুলিকে সারাতে পারবে। মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া ফিরিয়ে আনার চেষ্টা করবে। ব্রেন সার্জারির মতো ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের দরকার পড়বে না। পাশাপাশি, মানসিক অবসাদ, উদ্বেগ-উৎকণ্ঠা থেকেও রোগীকে রেহাই দেবে।

তবে সবকিছুরই ভাল দিক ও খারাপ দিক আছে। নিউরোলিঙ্কের এই যন্ত্র নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দাবি করেছে, এমন যন্ত্র একবার মস্তিষ্কের কোষে প্রতিস্থাপন করলে সেটা আর বের করার উপায় থাকবে কিনা সেটা দেখতে হবে। রোগ সারার পরেও দীর্ঘসময় মস্তিষ্কের ভেতরে থাকলে তার কোনও খারাপ প্রভাব পড়বে কিনা সেটাও চিন্তার বিষয়।

আরও পড়ুন: কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাজ শুরু হল, সৌধের উল্টোদিকেই হবে গেট


```