Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উইম্বলডনে ইন্দ্রপতন! শীর্ষবাছাই ইগা হার মানলেন সদ্য মা হওয়া এলিনার কাছে

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনে (Wimbledon) বড় চমক। মহিলাদের টেনিসের শীর্ষবাছাই ইগা শিয়ানটেক (Iga Swiatek) হার মানলেন এলিনা ভিতোলিনার (Elina Svitolina) কাছে। জিতে এলিনা চলে গেলেন সেমিফাইনালে। যিনি মাত্র তিন মাস কোর্টে ফিরে প্রস্তুতি চালিয়ে

উইম্বলডনে ইন্দ্রপতন! শীর্ষবাছাই ইগা হার মানলেন সদ্য মা হওয়া এলিনার কাছে

শেষ আপডেট: 11 July 2023 19:19

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনে (Wimbledon) বড় চমক। মহিলাদের টেনিসের শীর্ষবাছাই ইগা শিয়ানটেক (Iga Swiatek) হার মানলেন এলিনা ভিতোলিনার (Elina Svitolina) কাছে। জিতে এলিনা চলে গেলেন সেমিফাইনালে। যিনি মাত্র তিন মাস কোর্টে ফিরে প্রস্তুতি চালিয়েছেন।

এলিনা সদ্য মা হয়েছেন। তিনি ছিলেন বিশ্বের ৭৬ নম্বর বাছাই। এর আগেও তিনি উইম্বলডনের শেষ চারে উঠেছেন। তবে এবার তিনি যেভাবে এগিয়েছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কারণ তিনি প্রথম রাউন্ডে হারান ভেনাস উইলিয়ামসকে, যিনি পাঁচবারের সেন্টার কোর্টে খেতাব পেয়েছেন।  

বর্তমান ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন শিয়ানটেককে হারানো সহজ ছিল এলিনার কাছে। তিন সেটের টানটান লড়াইয়ের পর ইউক্রেনের এলিনার কাছে শিয়ানটেক হারলেন ৫-৭, ৭-৬ (৭-৫), ২-৬ গেমে। শনিবার শেষ চারের লড়াই এলিনা খেলবেন চেক রিপাবলিকের মার্কেটা ভনড্রোসোভার।

অবাছাই ইউক্রেনের এলিনার বিরুদ্ধে প্রথম সেটে ভাল করেন শিয়ানটেক। কিন্তু দ্বিতীয় সেটে পোলিশ তারকা শিয়ানটেক পেরে ওঠেননি এলিনার ক্ষীপ্ততার কাছে। মা হয়েও এত সুন্দর ফিটনেস ধরে রেখেছেন, সেই নিয়ে টেনিস মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ম্যাচ জিতে এলিনা বিশ্বাসই করে উঠতে পারেননি। তিনি বলেছেন, এও কী সম্ভব, আমি সত্যিই বাতাসে ভাসছি।

মেসির ফুটবল ধাত্রীগৃহ ন্যু ক্যাম্প ভেঙে ফেলা হচ্ছে, জানেন কেন


```