Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সন্তান হারিয়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব! নয়াগ্রামে প্রাণ গেল ২ গ্রামবাসীর, বাইক-বাসেও হামলা

সন্তান হারিয়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডবে প্রাণ হারান দুই গ্রামবাসী। হামলা চলে বাস-বাইকেও। আতঙ্কিত হয়ে পড়েন ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকার গ্রামবাসীরা।

সন্তান হারিয়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব! নয়াগ্রামে প্রাণ গেল ২ গ্রামবাসীর, বাইক-বাসেও হামলা

ফাইল ছবি

শেষ আপডেট: 18 October 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রাস্তা পার হওয়ার সময়ে গর্তে পড়ে যায় সন্তান। প্রচুর জল থাকায় সেখানেই মৃত্যু হয় হস্তিশাবকের। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে শাবকহারা মা হাতি। এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকে। তাড়া করে গ্রামবাসীদের। তাঁদেরই মধ্যে দু’জনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড়ও মারে মা হাতি। ঘটনাস্থলেই তাঁদের দু’জনের মৃত্যু হয়। হাতিটি হামলা চালায় বাস-বাইকের উপরও। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার দেউলবাড়ের রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়।

বন দফতর সূত্রে খবর, হাতির হানায় মৃত্যু হয়েছে নয়াগ্রাম ব্লকের বাছুরখয়া এলাকার ষাটোর্ধ্ব শশধর মাহাত এবং ৭৩ বছরের আনন্দ জানার। তাঁদের দুজনকেই পায়ে পিষে মারে ওই উন্মত্ত হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে ১৫টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পার হচ্ছিল। খড়্গপুর বন বিভাগের অন্তর্গত সাঁকরাইল রেঞ্জের রোহিনীর দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের দিকে যাচ্ছিল হাতির দল। সেই সময় একটি হস্তিশাবক গর্তে পড়ে যায়। প্রচুর জল থাকায় সেখানেই ডুবে মৃত্যু হয় শাবকটির। সন্তান হারানোর পরই খেপে ওঠে মা হাতি। 

এলাকায় হাতি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখতে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় হাজির হয় প্রচুর মানুষ। সেই সময় মা হাতি গ্রামবাসীদের দিকে তেড়ে যায়। আচমকাই দুই গ্রামবাসীকে ধরে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁদের দু’জনের মৃত্যু হয়।

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাইক। এছাড়া রামেশ্বর-কটক রুটের একটি বাসকেও হাতিটি ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা এবং  নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষাল এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বন দফতর এবং পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় যাতে এলাকাবাসী নিরাপদ স্থানে সরে যান। এদিকে পুজোর মুখে জনবহুল এলাকায় উন্মত্ত হাতির তাণ্ডব হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।


```