Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশ জুড়ে চলছে নির্বাচন-উৎসব, তৃতীয় দফায় সব চেয়ে বড় ভোটগ্রহণ আজ

দ্য ওয়াল ব্যুরো: দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ১৩টি রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকে। কর্নাটক, কেরল, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, অসম, বিহার, ছত্তীসগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা ছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত দাদ

দেশ জুড়ে চলছে নির্বাচন-উৎসব, তৃতীয় দফায় সব চেয়ে বড় ভোটগ্রহণ আজ

শেষ আপডেট: 23 April 2019 03:22

দ্য ওয়াল ব্যুরো: দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ১৩টি রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকে। কর্নাটক, কেরল, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, অসম, বিহার, ছত্তীসগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা ছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। সাতটি দফার মধ্যে আজই সব চেয়ে বেশি আসনে ভোট নেওয়া হচ্ছে। শুধু বেশি আসনে ভোট হওয়াই নয়, প্রার্থী তালিকার দিক থেকেও এই দফাটি বিশেষ। গুজরাটের গান্ধীনগর থেকে এই প্রথম লড়ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি কেরালার ওয়ানাডে কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় বিজেপির ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছিল আজ সেখানেই ভোট। তাই বিজেপি নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে বলেই মনে করছেন সকলে। গুজরাটে ২৬ টি আসনে এবং কেরালার ২০টি আসনে ভোট হবে। উত্তরপ্রদেশে যে ক'টি আসনে আজ ভোট হচ্ছে, গত বার তার প্রত্যেকটিতে বিজেপি জিতেছিল। এবার সেখানে কী হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। উত্রপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব, আজম খান এবং বিজেপির জয়াপ্রদা। অন্য দিকে, ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট আইন শৃঙ্খলাজনিত কারণে পিছিয়ে গিয়েছিল। আজ সেখানেও  ভোট হচ্ছে। প্রথম পর্যায়ের ভোট শুরু হয়েছে কাশ্মীরের অনন্তনাগে। আজ ছাড়াও এই কেন্দ্রে আরও দু'দিন ভোট নেওয়া হবে। স্বাধীনতার পরে এই প্রথম ভারতের কোনও একটি লোকসভা কেন্দ্রে তিন বারে ভোট নেওয়া হচ্ছে। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর বিরুদ্ধে আছেন কংগ্রেসের জিএ মীর এবং ন্যাশনাল কনফারেন্সের অবসরপ্রাপ্ত বিচারপতি হুসেন মাসুদী। এবারেই প্রথম গুজরাটের গান্ধীনগর আসন থেকে লড়াই করছেন বিজেপি সভাপতি। এত দিন এই কেন্দ্র থেকে লড়তেন লালকৃষ্ণ আডবানী। গত বারের লোকসভা নির্বাচনে গুজরাটে সমস্ত আসনেই জিতেছিল বিজেপি। এবার কী হয়, সেটাই দেখার। কেরালায় আবার ২০টি আসনের লড়াই। এবার এখানই থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে বিজেপিও জিততে মরিয়া। তাই শবরীমালার মতো ইস্যুকে সামনে রেখেছে বিজেপি। রাহুলের কেন্দ্র ওয়ানড়ে তফসিলি জাতি ও উপজাতি ভোটারদের সংখ্যা বেশি। এখান থেকে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবি, হিন্দু সংখ্যায় বেশি এমন আসন থেকে লড়তে ভয় পাচ্ছেন রাহুল। আজকের ভোট শেষ হয়ে যাওয়ার পরে দেশের ছ'টি রাজ্যের ৩০০ আসনে ভোট পর্ব সমাপ্ত হবে।  

```