Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হবে, কীভাবে দেখবেন আপনার নাম আছে কিনা

কোথায়, কী ভাবে খুঁজবেন? এই সব প্রশ্নের উত্তরই এবার স্পষ্ট করে জানাল নির্বাচন কমিশন।

 মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হবে, কীভাবে দেখবেন আপনার নাম আছে কিনা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 December 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, মঙ্গলবার প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা (Draft List)। কিন্তু সেই তালিকায় নিজের নাম রয়েছে কি না—তা নিয়ে দুশ্চিন্তা অনেকেরই। এনুমারেশন ফর্ম জমা দিলেও নাম উঠবে তো? কোথায়, কী ভাবে খুঁজবেন (how to check if your name is there)? এই সব প্রশ্নের উত্তরই এবার স্পষ্ট করে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি (এসআইআর)। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করে তা কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করছেন বুথ স্তরের আধিকারিকরা (বিএলও)। সেই প্রক্রিয়ার পরই ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা জানা যাবে দু’টি পথে—অনলাইন ও অফলাইনে।

অনলাইনে কী ভাবে দেখবেন?

ভোটাররা যেতে পারেন—

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in

সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in

অথবা ECI Net অ্যাপে

সেখানে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এ ছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটেও খোঁজ নেওয়া যাবে।

অফলাইনে জানার উপায়

রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। নিজের বুথের বিএলও-র কাছে গিয়ে ভোটারেরা যাচাই করতে পারবেন তালিকায় নাম রয়েছে কি না। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হবে।

এ ছাড়া রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফ্ট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) হাতেও দেওয়া হবে হার্ড কপি। তাঁদের কাছ থেকেও ভোটারেরা তথ্য জানতে পারবেন।

বাদ পড়লে কী করবেন?

কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নিয়ে আলাদা তালিকাও প্রকাশ করা হবে। সেই সংক্রান্ত দাবি ও আপত্তি জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সেই সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে শুনানিতে ডাকা হবে ভোটারদের। সব প্রক্রিয়া শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

অর্থাৎ, মঙ্গলবার তালিকা প্রকাশের পর আর দুশ্চিন্তা নয়—অনলাইন হোক বা অফলাইন, নিজের নাম রয়েছে কি না যাচাই করার পথ খোলা রাখল নির্বাচন কমিশন।


```