Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাম নবমীতে অশান্তির আশঙ্কা! ডিজি-এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা কমিশনের

রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে বার্তাও দেওয়া হয়েছে। 

রাম নবমীতে অশান্তির আশঙ্কা! ডিজি-এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা কমিশনের

শেষ আপডেট: 13 April 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরে বাংলায় পালিত হচ্ছে রাম নবমী। আর লোকসভা নির্বাচনের আগে রাম নবমীর দিন যাতে কোনও রকমের অশান্তির ঘটনা ঘটে তা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে বার্তাও দেওয়া হয়েছে। 

আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে। তার আগে ১৭ এপ্রিল রামনবমী। তাই লোকসভার নির্বাচনের আগে রামনবমীকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষককেও এই বিষয়ে সতর্ক থাকতে কমিশনের তরফে জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত বছর রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি স্পষ্ট করে রামনবমী পালনে বিধিও বেঁধে দেয় আদালত। উচ্চ আদালতের নির্দেশে বলা হয়, সেই বিধি মেনেই করতে হবে এই অনুষ্ঠান পালন।

বর্তমানে রাজ্যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। প্রশাসনিক রাশ নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনের আবহে এবার রামনবমীতে একাধিক জায়গায় মিছিল কিংবা অনুষ্ঠান বড় করে পালন করা হবে। আর তা ধরে নিয়েই যাবতীয় ব্যবস্থা এখন থেকে সেরে রাখছে নির্বাচন কমিশন। 

রামনবমীর দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আর্জি জানিয়ে শনিবার কমিশনে যায় বুদ্ধিজীবীদের একাংশ। পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন তাঁরা। এপ্রসঙ্গে প্রাক্তন শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন সুদেষ্ণা রায় বলেন, "রামনবমীর দিন সিসিটিভি ক্যামেরা লাগানো এবং মিছিলের উপরে নজরদারি চালানর দাবি করেছি। বিশেষ করে রাম নবমীর সময় অস্ত্র নিয়ে মিছিল দেখেছি। এবার যাতে শান্তিপূর্ণভাবে রাম নবমী মিছিলের আয়োজন করা হয় তার দাবি জানিয়েছি।" 


```