Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বয়স্ক মহিলাকে যৌন নিগ্রহ, ছুরি দিয়ে ২০ বার কুপিয়ে খুন

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার দিল্লির একটি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, কিছুক্ষণ আগে এক বৃদ্ধার মৃতদেহ সেখানে আনা হয়েছে। বৃদ্ধার সর্বাঙ্গে রয়েছে ছুরির ক্ষত। পুলিশ হাসপাতালে পৌঁছে দেখে, ছুরি দিয়ে বৃদ্ধার গলা কেটে দেওয়া হয়েছে। এছাড়া তাঁর পে

বয়স্ক মহিলাকে যৌন নিগ্রহ, ছুরি দিয়ে ২০ বার কুপিয়ে খুন

শেষ আপডেট: 15 June 2021 03:37

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার দিল্লির একটি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, কিছুক্ষণ আগে এক বৃদ্ধার মৃতদেহ সেখানে আনা হয়েছে। বৃদ্ধার সর্বাঙ্গে রয়েছে ছুরির ক্ষত। পুলিশ হাসপাতালে পৌঁছে দেখে, ছুরি দিয়ে বৃদ্ধার গলা কেটে দেওয়া হয়েছে। এছাড়া তাঁর পেটেও বেশ কয়েকটি ছুরির ক্ষত রয়েছে। সোমবার দিল্লি পুলিশ জানায়, মহিলার বয়স ছিল ৬২। মৃত্যুর আগে তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছিল। মোট ২০ বার ছুরির কোপ মেরে তাঁকে হত্যা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অফিসার প্রিয়ঙ্কা কাশ্যপ বলেন, মহিলাকে ধারালো অস্ত্রের কোপে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। যেখানে মহিলার দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততায়ীকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশের জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ওই দুষ্কৃতী। হত্যায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল, তাও খুঁজে পেয়েছে পুলিশ। অপরাধী জানিয়েছে, খুনের সময় সে মত্ত অবস্থায় ছিল। পুলিশের বক্তব্য, অপরাধী প্রথমে ছুরি দিয়ে মহিলার গলা কেটে দেয়। পরে তাঁর পেটে বেশ কয়েকবার আঘাত করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার ছেলে বলেন, তিনি নয়ডায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। রবিবার ডিউটির শেষে বাড়ি ফিরে তিনি দেখেন, তাঁর মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মহিলার বাড়ি বিহারের বেগুসরাইতে। দিল্লির কাছে একটি গ্রামে তিনি ছেলে ও নাতিকে নিয়ে বাস করতেন। তিনি স্থানীয় বাজারে সবজি বিক্রি করতেন। রবিবারও তিনি ঠেলাগাড়িতে সবজি নিয়ে বাজারে যান। পরে রান্না করার জন্য বাড়িতে ফেরেন। তখনই দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিল্লিতে ৩৬ ঘণ্টার ব্যবধানে দু'টি বড় অপরাধ ঘটে। শহরের খিচাড়িপুর অঞ্চলে খুন হয় আট বছরের এক শিশুকন্যা। কালকাজিতে ইভটিজারদের হাতে গুরুতর আহত হয় ১৭ বছরের এক তরুণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বললেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দু'টি অপরাধের দ্রুত কিনারা করার জন্য তিনি অমিত শাহ ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের কাছে আবেদন জানান। কালকাজিতে ইভটিজিং-এর প্রতিবাদ করায় তিন যুবক ১৭ বছরের এক কিশোরকে মারধর করে। পরে তাকে ছুরি মারে। আহতকে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। খিচাড়িপুর থেকে যে শিশুকন্যাটি অপহৃত হয়েছিল, তার দেহ পাওয়া যায় পরদিন সকালে। গাজিয়াবাদের মোদীনগরে আখের ক্ষেতে দেহটি পড়ে ছিল। অপহরণ ও খুনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। তারা মৃতের বাড়ির আশপাশেই থাকত। অভিযুক্তদের মধ্যে ছিল জনি ওরফে শিবা, তার ভাই নরেশ, কৈলাস ও তরুণ।

```