Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাংলাজুড়ে তাণ্ডব করছে ডেঙ্গি, সল্টলেকে প্রাণ গেল বৃদ্ধের

দ্য ওয়াল ব্যুরো: কখনও দমদম, কখনও বিধাননগর আবার কখনও জেলা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। গত কয়েকদিনে কলকাতাতেই ডেঙ্গিতে (Dengue) প্রাণ গেছে দু'জনের। মেদিনীপুরে দুজন মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। ফের ডেঙ্গিতে প্রাণ গেল এক বৃদ্ধের। জানা

বাংলাজুড়ে তাণ্ডব করছে ডেঙ্গি, সল্টলেকে প্রাণ গেল বৃদ্ধের

শেষ আপডেট: 22 September 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: কখনও দমদম, কখনও বিধাননগর আবার কখনও জেলা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। গত কয়েকদিনে কলকাতাতেই ডেঙ্গিতে (Dengue) প্রাণ গেছে দু'জনের। মেদিনীপুরে দুজন মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। ফের ডেঙ্গিতে প্রাণ গেল এক বৃদ্ধের।

জানা গেছে, ডেঙ্গিতে (Dengue)মৃত্যু হয়েছে সল্টলেটের বাসিন্দা পিনাক সরকারের (৬৬)। জ্বর নিয়ে গত ১৫ সেপ্টেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল রাত ১০টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ হিসাবে তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে নার্সিংহোমের তরফে।

এলাকাবাসীরা বলছেন, খুঁটি পুজোর দিনও উপস্থিত ছিলেন তিনি। পাড়ায় বেশ পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে এলাকায় ডেঙ্গি নিয়ে আতঙ্ক আরও বেড়েছে।

গতকালও দুই মহিলা ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দু’জনই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। একজন ঘাটালে থাকতেন অপরজন খড়্গপুরের।

জানা গেছে, ডেঙ্গি (Dengue) পরিস্থিতি সবচেয়ে খারাপ বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, দমদম (দক্ষিণ ও উত্তর দমদম) ও রানাঘাটে। নদিয়ার হরিণঘাটার অবস্থাও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পুজোর আগে শহর, শহরতলি, মফঃস্বলের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা হবে। ওইসব এলাকায় লোকজনের ভিড় বেশি হবে। তাই আগে থেকেই সাবধান হতে হবে। কোথাও জল, আবর্জনা জমে আছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালনার শিক্ষকের অভাবনীয় যন্ত্র আবিষ্কার, হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া করে দেখতে পারবে পড়ুয়ারা

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে (Dengue) নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, ফলে রোগ ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পরীক্ষা করে ধরা পড়ছে ডেঙ্গি। আবার পেট ব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যনালিতে সংক্রমণ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা যাচ্ছে । নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে অনেকের। আবার ডেঙ্গিতে চোখ নষ্ট হতেও দেখা গেছে।  খুব দ্রুত কমে যাচ্ছে প্লেটলেট। রক্তক্ষরণ বা ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।


```