Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঝাঁপিয়ে পড়ল ১৫টি কুকুর, কোমায় গেল আট বছরের শিশু

দ্য ওয়াল ব্যুরো: কুকুরের কামড় খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন, বিশাখাপত্তনমের গভরাপালেমের বাসিন্দা আট বছরের মেয়েটি কোমায় আছে। পুলিশ জানিয়েছে, তৃতীয় শ্রেণির ছাত্রী পি ম্রুদুলা বৃহস্পতিবার সকালে বাড়ির বাইর

ঝাঁপিয়ে পড়ল ১৫টি কুকুর, কোমায় গেল আট বছরের শিশু

শেষ আপডেট: 27 July 2018 03:57

দ্য ওয়াল ব্যুরো: কুকুরের কামড় খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন, বিশাখাপত্তনমের গভরাপালেমের বাসিন্দা আট বছরের মেয়েটি কোমায় আছে। পুলিশ জানিয়েছে, তৃতীয় শ্রেণির ছাত্রী পি ম্রুদুলা বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিল রোজকার মতোই। সেখান থেকে ফেরার সময়ে খান ১৫ কুকুরের মুখের সামনে পড়ে সে। আচমকা খেপে গিয়ে আক্রমণ করে তারা। শিশুটিকে ছেঁচড়ে নিয়ে যায় ঝোপে। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে তাকে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে উদ্ধার করে তাকে। তত ক্ষণে জ্ঞান হারিয়েছে মেয়েটি। হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে কুকুর ধরে, নির্বীজকরণ করিয়ে, কুকুরগুলিকে তাঁদের এলাকায় ছেড়ে দিয়ে যান পুরকর্মীরা। অনেক বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ। জানিয়েছে, কোনও জায়গার কুকুর নির্বীজ করলে তাকে সেখানেই ছেড়া হয়। এই হিসেব ছবি-সহ নিয়ন্ত্রিতও হয় অ্যাপের মাধ্যমে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি চিকিৎসায় খুব ধীরে সাড়া দিলেও, কোমায় রয়েছে সে।

```