Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিসের আইফেল টাওয়ারে বোমাতঙ্ক, নিমেষে খালি করা হল চত্বর

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের আইফেল টাওয়ারে (Eiffel Tower) বোমাতঙ্ক। বিস্ফোরণে ঐতিহ্যশালী আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েই সতর্ক হল পুলিশ। দ্রুত ওই ঐতিহাসিক মিনার চত্বর খালি করা হয়। আইফেল টাওয়ারের তিনটি তলা থেকেই সমস্ত পর্যটকদের সরি

প্যারিসের আইফেল টাওয়ারে বোমাতঙ্ক, নিমেষে খালি করা হল চত্বর

শেষ আপডেট: 12 August 2023 16:52

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের আইফেল টাওয়ারে (Eiffel Tower) বোমাতঙ্ক। বিস্ফোরণে ঐতিহ্যশালী আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েই সতর্ক হল পুলিশ। দ্রুত ওই ঐতিহাসিক মিনার চত্বর খালি করা হয়। আইফেল টাওয়ারের তিনটি তলা থেকেই সমস্ত পর্যটকদের সরিয়ে নিয়ে যায় স্থানীয় প্রশাসন।

প্যারিসের এই ঐতিহ্যশালী মিনারের (Eiffel Tower) রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এসইটিই নামের একটি সংস্থা। শনিবার বিস্ফোরণের হুমকি আসতেই বম্ব স্কোয়াডকে খবর দেন তাঁরা। এর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ফরাসি পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। আইফেল টাওয়ার চত্বরে যেসব রেস্তোরাঁ রয়েছে সেগুলিতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও প্যারিস পুলিশ।

সংস্থার মুখপাত্র বলেন, "এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হইনি। আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। তবে আমরা ব্যবস্থা নিয়েছি। পর্যটকদের নিরাপত্তা দেওয়া হয়েছে।"

চলতি বছরের জুলাইতে অগ্নিগর্ভ হয়ে ওঠে ফ্রান্সের রাজধানী। ওই সময় ট্রাফিক আইন ভাঙায় প্যারিস পুলিশের গুলিতে মৃত্যু হয় এম নাহাল নামের এক নাবালকের। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে মুসলিম শরণার্থীদের একটা বড় অংশ। প্যারিস জুড়ে তাণ্ডব চালান তাঁরা। ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে স্কুল -- সর্বত্রই আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শহরের বিভিন্ন জায়গায় অশান্তি বেঁধে যায়। সেই পরিস্থিতি শান্ত হতে না হতেই ফের এমন আতঙ্কের পরিবেশ তৈরি হল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের শাপ মুক্তি ১৬৫৭ দিন পরে, কুয়াদ্রাদের হাত ধরেই এল মধুর জয়


```