Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

এগরায় মর্মান্তিক দুর্ঘটনা! পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল ছাগলবোঝাই গাড়ি, পিষে মারল শিশুকে

রাস্তা অবরোধের পাশাপাশি ঘাতক গড়িটি ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের উদ্দেশে ইট ছোড়া হয়, আহত হন এক পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।   

এগরায় মর্মান্তিক দুর্ঘটনা! পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল ছাগলবোঝাই গাড়ি, পিষে মারল শিশুকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 August 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে রাস্তার পাশে বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশুকে পিষে মারল ছাগলবোঝাই গাড়ি!

পূর্ব মেদিনীপুরের এগরা থানার আলংগিরি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তা অবরোধের পাশাপাশি ঘাতক গড়িটি ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের উদ্দেশে ইট ছোড়া হয়, আহত হন এক পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।   

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম রাজদীপ ঘোড়াই। রাখিপূর্ণিমা উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে যাচ্ছিল বছর সাতেকের শিশুটি। রাস্তার পাশে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়েছিল সে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ছাগলবোঝাই ওই গাড়িকে তাড়া করছিল পুলিশের একটি গাড়ি। গাড়িটি আচমকাই গতি বাড়িয়ে দেয় আর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এর পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে ধরেন। মারধর করা হয় চালককে। ভাঙচুর করা হয় গাড়িটি। এর মধ্যে পুলিশের গাড়ি এসে পৌঁছলে বিক্ষোভ শুরু হয় পুলিশের বিরুদ্ধে। 

এলাকাবাসীদের অভিযোগ, অবরোধ তুলতে পুলিশ আচমকা ইট ছোড়া শুরু করে। যে কারণে বেশ কয়েকজন মহিলা-পুরুষ জখম হন। ইতিমধ্যে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। 

এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধের পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। খবর নিয়ে জেনেছি মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জনবহুল এই এলাকায় ট্রাফিক ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে।’


```