Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিমের দাম বাড়ল, কলকাতায় এখন কত

ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা সচল না থাকায় কমেছে জোগান। তার ফলে বেড়েছে ডিমের দাম।

ডিমের দাম বাড়ল, কলকাতায় এখন কত

শেষ আপডেট: 9 December 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো: ডিমের দাম বাড়ল?

কলকাতায় ফের দামি হল ডিম। এক পিস বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। ব্যবসায়ীদের দাবি, এই ডিম আসে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা থেকে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ডিম আমদানি-রফতানিতে বড়সড় প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা সচল না থাকায় কমেছে জোগান। তার ফলে বেড়েছে ডিমের দাম। আর এতে পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তের।

যে পোলট্রির ডিম ক’দিন আগেও সাড়ে চার-পাঁচ টাকায় প্রতিটি দরে পাওয়া যেত, সেখানে এখন কোথাও তার দাম ছ’টাকা, কোথাও সাত। আর এখন তো বেড়ে হল সাড়ে সাত। এই ঊর্ধ্বমুখী দাম কোথায় গিয়ে শেষ পর্যন্ত থামবে, তা ভেবেই আতঙ্কিত অনেকে। তাঁদের বক্তব্য, আনাজে এখন হাত ছোঁয়ানো যাচ্ছে না। পাঁঠার মাংস তো বহু দিনই দামী। ভাল মাছও তথৈবচ। মধ্যবিত্তের ভরসা ছিল ডিম। এখন তা-ও দুর্মুল্য হচ্ছে। আমরা তা হলে আর আমজনতা খাবেটা কী?

পাইকারি বাজারে গেলে ডিমের দাম বাড়ার খবর লোকের মুখে মুখে শোনা যাবে। ডিম বিক্রেতারা জানাচ্ছেন, প্রতিবছরই  ২৫ ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে ডিমের দাম উর্ধ্বমুখী হয়। বড়দিন উপলক্ষে বিভিন্ন কেক ফ্যাক্টরি গুলোতে কেক বানায়। সেই জন্যই ডিমের দাম চড়া হয়। ১২ ডিসেম্বর থেকে টানা ৩১ ডিসেম্বর অবধি ডিমের দামে হেরফের হয়। তবে এবার ঘূর্ণিঝড়ের বড় প্রভাবও পড়েছে ডিমের বাজারে।

শীতের সময় এমনিতেও বাংলায় ডিমের জোগান কিছুটা কমে। ডিম প্রতি ৫ থেকে ১০ পয়সা দাম এদিক ওদিক হয়। তবে একেবারে ১ টাকা বেড়ে যাওয়াটা মোটেই ভাল চোখে দেখছেন না গ্রাহকরা।


```