Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজাদ কাশ্মীর: রাজ্য সরকারের জবাব তলব করল মোদীর শিক্ষা মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে বিতর্কে এবার ঢুকে পড়ল নরেন্দ্র মোদীর সরকারের শিক্ষা মন্ত্রক (education ministry)। সরকারি সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে রাজ্যের শিক্ষা দফত

আজাদ কাশ্মীর: রাজ্য সরকারের জবাব তলব করল মোদীর শিক্ষা মন্ত্রক

শেষ আপডেট: 18 January 2023 11:16

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে বিতর্কে এবার ঢুকে পড়ল নরেন্দ্র মোদীর সরকারের শিক্ষা মন্ত্রক (education ministry)। সরকারি সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে রাজ্যের শিক্ষা দফতরের (state government) কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত মাধ্যমিকের টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় ইতিহাসের প্রশ্নমালায় ম্যাপ পয়েন্টিংয়ে আজাদ কাশ্মীরকে (azad Kashmir) চিহ্নিত করতে বলায়।

বিতর্কিত এই শব্দবন্ধ কীভাবে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ব্যবহার করা হল তাই নিয়েই প্রশ্ন উঠছে শিক্ষা মহলে।

এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় গতকালই বলেছেন, ‘বিষয়টি দেখে নিয়ে তারপর পরিমার্জন বা ব্যাখ্যা দেওয়া হবে। তা জানানো হবে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে।’

তিনি গতকাল আরও বলেন, ‘যাঁরা প্রশ্ন তৈরি করেছেন বা এডিট করেছেন তাঁদের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে পর্ষদের সংবিধান অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। সবটাই জনগণের কাছে পরিবেশিত হবে ওয়েবসাইটের মাধ্যমে।’

তবে এই নিয়ে বিতর্ক থামছে না। কীভাবে এই রকম একটি স্পর্শকাতর ও অমীমাংসীত আন্তর্জাতিক শব্দবন্ধ পর্ষদের মাধ্যমিক টেস্টপেপারে জায়গা পেল, তা নিয়েই প্রশ্ন তুলছেন শিক্ষামহলের অনেকে।

আসলে ভারতের মানচিত্রে আজাদ কাশ্মীর বলে কিছু থাকারই কথা নয়। ১৯৪৭ এ দেশভাগের পর পাকিস্তান অখণ্ড কাশ্মীরের অনেকটা দখল করে নেয়। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের মানুষ ওই এলাকাকে ‘আজাদ কাশ্মীর’ বলে থাকেন।

তাহলে বাংলায় সরকারি মাধ্যমিক টেস্ট পেপারে কীভাবে এই শব্দ ব্যবহার করা হল সেই প্রশ্নের জবাব চায় কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য, বিষয়টি গুরুতর। জম্মু কাশ্মীর অত্যন্ত
স্পর্শকাতর বিষয়। এই ধরনের বিচ্যুতি আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান শক্তিশালী করে।

অবশ্য কেন্দ্রের এই তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে শিক্ষা মহলের একাংশ। তাদের বক্তব্য, এটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়।

আসলে বিজেপির কাছে এই ঘটনা প্রায় ফুলটস বলের মতো। বিষয়টি সামনে আসা মাত্রই এ নিয়ে টুইট করেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। ১৩২ নম্বর পাতার ওই অংশের ছবি টুইট করে তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে। তৃণমূল নেতৃত্ব এখনও এই বিষয়ে মুখ খোলেনি। রাজ্য সরকারও কিছু জানায়নি।

সাগরদিঘিতে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের, মানিকতলা কবে?


```