Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিকালেই খবর দেওয়া হয়েছিল এসপিকে, তবু ফোর্স আসেনি! বনগাঁ-সন্দেশখালিকাণ্ডে কড়া বিবৃতি ইডির

শুধু সন্দেশখালি নয়, বনগাঁতেও তৃণমূলের একাংশ অনুগামীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। তবে সন্দেশখালির মতো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। জখম হতে হয়নি তদন্তকারী অফিসারদের। কিন্তু এ ব্যাপারে সাত সকালে পুলিশকে ইনফর্ম করা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশ ফোর্স কেন পাঠানো হল না, সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে এই প্রশ্ন তুলল ইডি।

বিকালেই খবর দেওয়া হয়েছিল এসপিকে, তবু ফোর্স আসেনি! বনগাঁ-সন্দেশখালিকাণ্ডে কড়া বিবৃতি ইডির

শেষ আপডেট: 9 January 2024 00:13

দ্য ওয়াল ব্যুরো: শুধু সন্দেশখালি নয়, বনগাঁতেও তৃণমূলের একাংশ অনুগামীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। তবে সন্দেশখালির মতো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। জখম হতে হয়নি তদন্তকারী অফিসারদের। কিন্তু এ ব্যাপারে সাত সকালে পুলিশকে ইনফর্ম করা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশ ফোর্স কেন পাঠানো হল না, সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে এই প্রশ্ন তুলল ইডি।

প্রেস বিবৃতিতে ইডি-র দাবি, ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টা ৪৬ মিনিটে তল্লাশি অভিযানের বিষয়ে ইমেল মারফৎ বনগাঁ থানার পুলিশকে জানানো হয়েছিল। এমনকী বিকেল ৪টে নাগাদ এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে ফোনেও যোগাযোগ করেন তদন্তকারীরা। এসপির কাছে ইডি আধিকারিকদের জন্য পর্যাপ্ত  নিরাপত্তা চাওয়া হয়। কিন্তু পুলিশের দেখা মেলেনি।

উল্টে তল্লাশি অভিযানস্থলে অর্থাৎ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ির সামনে রাত সাড়ে ১১টা নাগাদ বড় জমায়েত হয়। এমনকী রাতে শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে বলে প্রেস বিবৃতিতে দাবি তদন্তকারী সংস্থার।

হামলার ঘটনায় জওয়ান বা তদন্তকারী সংস্থার অফিসাররা জখম না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল গাড়ি। হামলার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও এফআইআরের প্রতিলিপি ইডি হাতে পায়নি বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। সন্দেশখালির হামলার ঘটনাতেও ন্যাজাট থানার তরফে ইডিকে এফআইআরের প্রতিলিপি দেওয়া হয়নি বলেও দাবি ইডির।

শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিয়ানে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডির অফিসাররা। মাথা ফেটেছিল তিন অফিসারের। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ঘটনার পর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ইডির এদিনের বিবৃতিও পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল। যদিও এ ব্যাপারে বনগাঁ পুলিশ জেলার এসপি জয়িতা বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এদিনই দুপুরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, "আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।"


```