Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

এডিটরস গিল্ড থেকে সাসপেন্ড এম জে আকবর, তরুণ তেজপাল

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও যৌন হেনস্থায় অভিযুক্ত দুই সাংবাদিক এম জে আকবর ও তরুণ তেজপালকে সাসপেন্ড করল এডিটরস গিল্ড অব ইন্ডিয়া (ইজিআই)। গত মাসেও সদস্যদের নামের যে তালিকা প্রকাশ করেছিল ইজিআই, সেখানে দুজনেরই নাম ছিল। কিন্তু বুধবার এডিটরস গিল্ড

এডিটরস গিল্ড থেকে সাসপেন্ড এম জে আকবর, তরুণ তেজপাল

শেষ আপডেট: 11 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও যৌন হেনস্থায় অভিযুক্ত দুই সাংবাদিক এম জে আকবর ও তরুণ তেজপালকে সাসপেন্ড করল এডিটরস গিল্ড অব ইন্ডিয়া (ইজিআই)। গত মাসেও সদস্যদের নামের যে তালিকা প্রকাশ করেছিল ইজিআই, সেখানে দুজনেরই নাম ছিল। কিন্তু বুধবার এডিটরস গিল্ড সিদ্ধান্ত নেয় যে দুজনকেই সাসপেন্ড করা হবে, কারণ এগজিকিউটিভ কমিটির মেম্বারের অধিকাংশই তার পক্ষে। একের পর এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনায় সাংবাদিক তথা রাজনীতিক ৬৭ বছরের আকবর কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। আকবরের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ আনেন তাঁর প্রাক্তন সহকর্মী প্রিয়া রামানি। প্রিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন আকবর। তার পর একে একে ২০ জন মহিলা একই অভিযোগ আনেন আকবরের বিরদ্ধে। তখনই তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। মিটু-র জোয়ারে বড়সড় ধাক্কা লাগে আকবরের ভাবমূর্তিতে। একই কারণে সাসপেন্ড হয়েছেন তহলকার সাংবাদিক তরুণ তেজপাল। তাঁর বিরুদ্ধেও জুনিয়র সহকর্মীকে ধর্ষণ ও হেনস্থার অভিযোগ উঠেছিল। এর জন্য বেশ কিছুদিন জেলেও ছিলেন তেজপাল। গত ২০১৩-র নভেম্বরে গোয়ায় তহলকার একটি সেমিনার চলাকালীন তিনি সেখানকার একটি হোটেলে লিফটের মধ্যে সহকর্মীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছিল।  

```