Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহুয়াকে তলব করল ইডি, সমন পাঠানো হয়েছে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও

প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল ইডি।  মহুয়ার পাশাপাশি  ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মহুয়াকে তলব করল ইডি, সমন পাঠানো হয়েছে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও

মহুয়া মৈত্র - ফাইল চিত্র।

শেষ আপডেট: 27 March 2024 14:47


দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল ইডি।  মহুয়ার পাশাপাশি ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া এবং ব্যবসায়ী হিরানন্দানিকে। আগামী ২৮ মার্চ  অর্থাৎ বৃহস্পতিবার মহুয়াকে দিল্লিতে ইডি আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে।

প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে সমান তালে। অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার। 

এরপরই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দফতর এবং করিমপুরে তাঁর ভাড়া বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা। সিবিআইয়ের পদক্ষেপের বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয়েছেন মহুয়া। এমন আবহে মহুয়াকে নোটিস ধরাল ইডি।

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ইডির এই তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল। 


```